‘সীমান্ত টপকাতে দ্বিধা করব না’, ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি রাজনাথ সিংয়ের

শনিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে পরোক্ষে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের নিরাপত্তার উপরে আঘাত হানলে সীমান্ত টপকাতে দ্বিধা করব না। সীমান্তের ওপারে থাকা জঙ্গিদের ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে জঙ্গিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দেশের কোনও সীমান্ত পেরিয়ে যদি হামলা চালানো হয়, তাহলে রেয়াত করা হবে না। যে সীমান্তই হোক না কেন, টপকে হামলাকারীদের চরম শিক্ষা দিতে দ্বিধা করব না।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মূলত পাক মদতপুষ্ঠ জঙ্গিদের দিকেই ইশারা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়েছেন।

এদিন গুয়াহাটিতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ যোদ্ধাদের সংবর্ধিত করা হয়। ওই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘কীভাবে জঙ্গিদের সঙ্গে ব্যবহার করতে হয়, তা দেখিয়ে দিয়েছি। এর পরেও যদি কেউ পাবে সীমান্ত পেরিয়ে এসে হামলা চালাবে এবং অন্য দেশে গিয়ে গা ঢাকা দেবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছি। দেশের সুরক্ষায় যদি কেউ আঘাত হানে, তাহলে তাদের উচিত শিক্ষা দিতে সীমান্ত পেরোতে দ্বিধা করব না।’

দেশের পশ্চিম সীমান্তের চেয়ে পূর্ব সীমান্ত যে অনেকটাই শান্তিপূর্ণ তা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরেই পশ্চিম সীমান্তের তুলনায় দেশের পূর্ব সীমান্ত অনেকটা শান্ত এবং স্থিতিশীল। তার কারণ পূর্ব সীমান্তে বাংলাদেশের মতো শান্তিপ্রিয় পড়শি দেশ রয়েছে। তাছাড়া পূর্ব সীমান্তে অনুপ্রবেশ সমস্যাও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।’

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল