লেহতে উঠল বিশ্বের সর্ববৃহৎ তেরঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, লেহ: জাতির জনক মহাত্মা গান্ধির জন্মজয়ন্তীতে এক বিরল ঘটনার সাক্ষী রইল বিশ্ব। খাদি কাপড়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা উত্তোলন হল লেহতে। পতাকার ওজন ১৪০০ কেজি। লম্বায় ২২৫ ফুট, চওড়ায় ১২৫ ফুট। পতাকা উত্তোলন করেন স্থলসেনা প্রধান এমএম নরভানে। উপস্থিত ছিলেন লাদাখের উপরাজ্যপাল আর কে মাথুর। আপাতত আট অক্টোবর পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা লেহতে থাকবে। আগামী ৮ অক্টোবর পতাকাটি নিয়ে আসা হবে ভারতীয় বায়ুসেনার হিন্ডন ছাউনিতে। 

দু দিনের সফরে লাদাখ এসেছেন ভারতীয় স্থলসেনা প্রধান নরভনে। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেই তার লাদাখ সফর। লাদাখে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে স্থলসেনা প্রধান। কথা বলেন বাহিনীর জওয়ানদের সঙ্গেও। তাদের অভাব-অভিযোগের কথা শোনেন। গালওয়ান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে স্থলসেনা প্রধানের লাদাখ সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। উত্তেজনা প্রশমনে দিল্লির সঙ্গে বেজিং একাধিকবার বৈঠকে বসে। উত্তেজনা আগের থেকে অনেকটাই প্রশমিত হয়েছে। কিন্তু চাপা উত্তেজনা রয়ে গিয়েছে। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য