৩ বছর বয়সেই বাবার কাছে তবলায় হাতেখড়ি হয়েছিল জাকির হুসেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ অবস্থায় তাঁর হাসপাতালে ভর্তি থাকার খবর পেয়েই গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্ত আর আনুরাগীরা সুস্থ হয়ে ওঠার জন্য বিশেষ প্রার্থনায় সামিল হয়েছিলেন। কিন্তু তাঁদের সেই প্রার্থনা বিফলে গেল। না ফেরার দেশে পাড়ি দিলেন তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তাঁর পরিবারের তরফে শিল্পীর মৃত্যুর দুঃসংবাদ জানানো হয়েছে। পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পুলমোনারি ফাইব্রোসিস (idiopathic pulmonary fibrosis)-র সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) জাকির হুসেনের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়াই প্রথম শিল্পীর  অসুস্থতার খবর দেন।

কিংবদন্তি তবলাবাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে মুম্বইয়ে। মাত্র তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তাঁর হাতেখড়ি৷ ১২ বছর বয়সে বাবার সঙ্গে তাঁর প্রথম কনসার্ট৷ সেই থেকে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে৷ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হওয়ার পরে  ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাকির৷ শুরু হয় তাঁর আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে বিচরণ। ১৯৭৩ সালে জর্জ হ্যারিসনের ‘লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড’ অ্যালবামের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পান। এর পর জন ম্যাকলাফলিন, মিকি হার্ট, বিল ল্যাসওয়েল, ভ্যান মরিসন, জো হেন্ডারসনসহ আরও অনেকের সঙ্গে তবলা পরিবেশন করেন তিনি৷ তাঁর কর্মজীবনের সিংহভাগজুড়ে রয়েছে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খাঁ, শিব কুমার শর্মা বা কত্থক নৃত্যশিল্পী বিরজু মহারাজের সঙ্গে সঙ্গত করেছেন তিনি।

১৯৯২ সালে জাকির প্রতিষ্ঠা করেন ‘মোমেন্ট রেকর্ড’৷ এর মাধ্যমে তিনি সঙ্গীতানুরাগীদের উপহার দিয়েছেন ভারতের ধ্রুপদী সঙ্গীতের খ্যাতিনামা সঙ্গীতশিল্পীসহ সমকালীন বিশ্বসঙ্গীত। ২০০৬ সালে ‘মোমেন্ট রেকর্ড’–এর মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়৷ সঙ্গীত জগতে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে ‘পদ্মশ্রী’, ২০০২ সালে ‘পদ্মভূষণ’ ও ২০২৩ সালে ‘পদ্ম বিভূষণ’ পুরস্কারে ভূষিত হন।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের