মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: তেষ্টা মেটাতে কেউ জল খায়। কেউ বোতল ভরে নিয়ে যায়। কিন্তু কলটাই খুলে নিয়ে পালায়, এমন কাণ্ড বোধহয় সচরাচর দেখা যায় না! উত্তরপ্রদেশের হাপুরে ঠিক এমনই আজব ঘটনা ঘটেছে। বিনামুল্যে ঠান্ডা জল খাওয়ার স্টল থেকে রাতের অন্ধকারে অনলাইন ডেলিভারি সংস্থার এক কর্মী জলের কল খুলে নিয়ে চম্পট দিয়েছে। আর ওই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। নেটিজেনরা মজা করে বলেছেন, ‘জল খেল না, জলের কলটাই সঙ্গে নিয়ে পালিয়ে গেল!’

হাপুরের গঙ্গা-যমুনা সিদ্ধপীঠ মন্দিরের বাইরে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে পথচারী ও ভক্তদের জন্য বিনামূল্যে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। দিব্য বালাজি ধাম মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই পরিষেবা দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং বহু মানুষ প্রতিদিন এর সুবিধা নেন। কিন্তু সম্প্রতি গভীর রাতে ঘটে যায় অদ্ভুত এই চুরি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় দেড়টার সময় এক যুবক এসে জলের স্টলের কলটি খুলে নিয়ে চলে যায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত একটি খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়।

আরও পড়ুন: ৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

ঘটনার পর মন্দিরের মহন্ত আচার্য যশবর্ধন ক্ষোভ প্রকাশ করে বলেন, জনসেবামূলক কাজে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। হাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে এবং শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। তবে এই ঘটনার পরেও জনসেবার কাজ বন্ধ হচ্ছে না। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্ত ও পথচারীদের জন্য আগের মতোই বিনামূল্যে ঠান্ডা জলের ব্যবস্থা চালু থাকবে।

যাদবপুরের আঁচ পৌঁছল মেদিনীপুর কলেজে, সংঘর্ষে জড়াল ABVP-SFI

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের