ভবানীপুরের মল্লিক বাড়িতে পুজো হয় বৈষ্ণব রীতি মেনে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বনেদি বাড়ির সাবেকি পুজো বলতেই চোখের সামনে ভেসে ওঠে একচালা চালচিত্রের প্রতিমা, ডাকের সাজ, টানা টানা চোখ। পুরোনো বাড়ির গন্ধ মাখা সেই আনন্দের সব উপাদান এখনও বিদ্যমান দক্ষিণ কলকাতার ভবানীপুরে মল্লিক বাড়ির দুর্গাদালানে। ১০১ বছর ধরে দুর্গাপুজোর স্মৃতিবিজড়িত এই দালানটিতেই ১৯২৪ সালে উমার আরাধনা শুরু করেন রাধামাধব মল্লিকের পুত্রেরা।

কলকাতার ভবানীপুর মল্লিক বাড়ির পুজো শুরু করেন রাধাগোবিন্দ মল্লিক। মল্লিক পরিবারের আদি নিবাস ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সেখানেই প্রথম শুরু হয় পুজো। কলকাতায় চলে আসার পর বেশ কিছু বছর বন্ধ ছিল পুজো। পরে রাধাগোবিন্দ মল্লিকের পুত্র সুরেন্দ্র মাধব মল্লিক ১৯২৪ সালে পুনরায় এই পুজো চালু করেন। সুরেন্দ্র মাধব মল্লিক যখন পুনরায় পুজো চালু করেন, তখন ওনারা ছিলেন সাত ভাই। যৌথ উদ্যোগে শুরু হয় পুজো। এই বছর ১০১ তম বর্ষে পা দিল মল্লিক বাড়ির পুজো।

মল্লিক বাড়ির ঠাকুর তৈরির রীতি বেশ আকর্ষণীয়। মায়ের কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর পরের দিন। বাড়ির দালানেই তৈরি করা হয় প্রতিমা। একচালা ও ডাকের সাজে সাজানো হয় দেবী দুর্গাকে। বৈষ্ণব মতে পুজো হয় মল্লিক বাড়িতে। অর্থাৎ পুজোতে কোন রকম বলির নিয়ম নেই। মহালয়ার পরের দিন যখন মা চন্ডীর ঘট বসে, তখন থেকে শুরু হয় চণ্ডীপাঠ। সেইসঙ্গে মায়ের বিসর্জন পযর্ন্ত নিরামিষ খাওয়ার রীতি। দশমীতে মায়ের বিদায়ের পর হয় আমিষ ভোজন। দশমীর দিন সকালে বাড়ির মহিলারা প্রথমে মা-কে বরণ করেন। তারপর শুরু হয় সিঁদুর খেলা। রীতি মেনে কাঁধে করে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় মল্লিক বাড়ির ঠাকুর।

দুর্গাপুজোকে কেন্দ্র করেই কলকাতার রূপে বদল এসেছে বহুবার। কিন্তু সেই পরিবর্তনের স্রোতে গা না ভাসিয়ে স্বাতন্ত্র্য বজায় রেখেই এগিয়ে চলেছে আজকের মল্লিক বাড়ির দুর্গাপুজো।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির