পটচিত্র শিল্পীর অভাব, ছাপানো ছবিতে পূজিত হচ্ছেন ৩০০ বছরের দুর্গা

বীরভূমের মালাকার বাড়ির পুজোর বয়স প্রায় ৩০০ বছর পেরিয়েছে। আর এই পুজোর বিশেষত্ব পটে আঁকা দুর্গা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ভুলে আপাততঃ পুজোর মেজাজে বাঙালি। কেননা হাতে মাত্র আর ২৬ দিন বাকি। ইতিমধ্যেই পুজো নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে সবার মধ্যে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এ সময়ে সমস্ত দুঃখ ভুলে আনন্দর সাগরে মেতে যায় গোটা বাঙালি। ঘরের মানুষ ঘরে ফিরে আসে। তাই দুর্গাপুজো নিয়ে প্রত্যেকটি বাঙালির মনে নানারকম স্বপ্ন থাকে।

যাই হোক, শহরের পুজো নিঃসন্দেহে আকর্ষণীয়, কিন্তু অনেকেই গ্রাম বাংলার পুজো, বনেদি বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো দেখতে ভালোবাসেন। ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসেন। তাই আজকে আপনাদের এমন একটি বনেদি বাড়ির খোঁজ দেব। যেখানে মূর্তি নয়, ছাপানো দুর্গাতে দেবী পূজিত হন। বীরভূমের সিউড়ি পুরসভার অন্তর্গত মালি পাড়ার মালাকার বাড়ির পুজো। শহর কলকাতায় একাধিক বনেদি বাড়ির থাকলেও গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজোগুলি বেশি আকর্ষণীয় হয় সবসময়। বীরভূমের মালাকার বাড়ির পুজোর বয়স প্রায় ৩০০ বছর পেরিয়েছে। আর এই পুজোর বিশেষত্ব পটে আঁকা দুর্গা।

তবে বর্তমানে অসুস্থ পটচিত্র শিল্পী অসুস্থ থাকায় প্রিন্টেড দুর্গা ঠাকুর গড়ে পুজো হচ্ছে। এ প্রসঙ্গে মালাকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের পটচিত্রের শিল্পী গত ছ’বছর ধরে অসুস্থ। নতুন কোনও পটচিত্র শিল্পীও পাওয়া না যাওয়ার কারণে ছবি আঁকানো যাচ্ছেনা। তাই বাধ্য হয়েই পটের দুর্গার পরিবর্তে পুজো করছেন ছবির দুর্গার পুজো শুরু হয়েছে কয়েকবছর ধরে। ৩০০ বছরের এই পুজোতে ঢাকিরাও আসেন একই পরিবার থেকে। আগে পটে আঁকা ছবিতেই পুজো হতো। কিন্তু শিল্পী অসুস্থ থাকায় কলকাতা থেকে ছবি প্রিন্ট করে আনা হয়। বৈষ্ণবমতে এখানে পুজো হয়। প্রাণী বলি দেওয়ার প্রথা নেই। পুজোর ক’দিন সব্জি কেটে রান্না করা যায়না। নবমীর দিন কুমড়ো বলি দেওয়ার পরে সব্জি কেটে রান্না শুরু হয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা