মহাদেবের কোলে পার্বতী ! বৈষ্ণব ঘরেও দেবী পুজিত হন চামুণ্ডারূপে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো পুজো গন্ধে মেতে উঠেছে গোটা পাড়া। চারিদিকে শুধু পুজোর কলরব। তবে পুজোর কথা উঠলেই নজর যায় বনেদি বাড়ির পুজোর দিকে। বছরের পর বছর ধরে অতীতের নিয়ম মেনে আজও চলে আসছে মাতৃ আরাধনা। তবে আর পাঁচটা বনেদি বাড়ির পুজোর থেকে ঠনঠনিয়ায় দত্ত বাড়ির পুজো একেবারে আলাদা। এই বাড়িতে মা পুজিত হন কন্যা রূপে। মহাদেবের কোলে বসে রয়েছেন ছোট্ট দুর্গা। বৈষ্ণব নিয়মে দত্ত পরিবারে পুজো হয়। তবে অবাক করা বিষয় হল বৈষ্ণব নিয়মে দেবীর পুজো হলেও  অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজোর সময় মাকে চামুণ্ডারূপে পুজো করা হয়।

ঠনঠনিয়ার দত্ত বাড়ি তৈরি করেছিলেন সুবর্ণ বণিক দ্বারিকানাথ দত্ত নামের এক ব্যবসায়ী। তিনি প্রথমে হুগলির আদি সপ্তগ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে ব্যবসা সূত্রে তিনি উঠে আসেন ঠনঠনিয়া এলাকায়। ১৮৫০ সালে তৈরি করেন দত্ত বাড়ি। পুজো  শুরু হয় আরও পাঁচ বছর পর অর্থাৎ ১৮৫৫ সাল থেকে শুরু হয় এই পুজো।

এক রাতে দ্বারিকানাথ দত্ত স্বপ্নে শিব অঙ্কে দুর্গারুপ দর্শন করেন। স্বপ্নে যেমন রুপ দেখেছিলেন দেবীর,ঠিক তেমনই বাস্তব রুপ দেবেন বলে ভেবেছিলেন। যেমন ভাবা তেমন কাজ। আনন্দিত হয়ে তিনি দুর্গার বাস্তব রুপ দেন। ১৮৫৫ সালে তিনি পুজো শুরু করেন। এখানে উমা পুজিত হন কন্যা রূপে। স্বামী শিবের কোলে বসে শান্ত রুপে রয়েছেন ছোট্ট দুর্গা। এই বাড়িতে বৈষ্ণব নিয়মে পুজো হয়। তবে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজোর সময় মা’কে চামুণ্ডারূপে পুজো করা হয়।

আরও পড়ুন : দেবীর সঙ্গে পুজো হয় অস্ত্রেরও ! রায় বাড়িতে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ার পর শুরু হয় পুজো

তবে দত্ত বাড়ির পুজো বেশ অদ্ভূত মনে হতে পারে, কেননা একদিকে বৈষ্ণব বাড়ি, অন্যদিকে চামুণ্ডাপুজো। দেবী চামুণ্ডার পুজোতো রক্ত ও মাংস ছাড়া হবে না। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজোর সময় মাসকলাইয়ের ডাল ভোগ হিসাবে দেওয়া হল। দেওয়া হয় রক্ত চন্দন।

এছাড়াও ভোগ হিসেবে দেওয়া হয় নানা ধরনের মিষ্টি থেকে শুরু করে লুচি-তরকারি। নবমীর দিন দত্তবাড়ির পুজোয় শুধু কুমারী পুজো নয়, করা হয় সধবা পুজোও। পুজোর চার দিনই ১৪ মন আতপ চাল এবং আড়াই মন চিনি দিয়ে তৈরি করা হয় মিষ্টি। তাই নিবেদন করা হয় দেবীকে।

আরও পড়ুন : পুজোর আগেই জেনে নিন জলে কেন প্রতিমা বিসর্জন দেওয়া হয় ?

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌