ভাঙড়ে এবার পুজোর থিমে উঠে আসছে ‘অপারেশন সিঁদুর’

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অশান্তির জন্য বছরভর শিরোনামে থাকা ভাঙরের দুর্গাপুজোয় এবার কলকাতার ছোঁয়া। ভাঙরের ছ’টি বড় পুজোয় এবার নাগরিক উৎসবের ছোঁয়া। ভাঙরে শিক্ষা-স্বাস্থ্যের সঙ্গে বদলেছে পুজোর আমেজও। জাঁকজমকহীন হলুদ আলোর প্যান্ডেলে লেগেছে চন্দননগরের লাইটিং, এসেছে থিম পুজো। বেড়েছে পুজোর খরচও।

আধুনিকতা থেকে প্রাসঙ্গিক ঘটনা সমস্ত কিছুই তুলে ধরছে পুজোকমিটিগুলি। মঙ্গলপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি তাঁদের এ বছরের থিম বেছেছেন অপারেশন সিঁদুর ও নারীশক্তি। কমিটির সম্পাদক সুনীল মণ্ডল জানিয়েছেন, তারা চান কোনও প্রাক্তন সেনানিকে দিয়ে পুজোর উদ্বোধন করাতে। তিনি এও জানিয়েছেন যে,  তাদের মণ্ডপসজ্জায় থাকছে পঞ্চদুর্গা যা কিংবা এবছরের বিশেষ আকর্ষণ এবং মণ্ডপে আরও থাকবে নারীশক্তির নানা রূপক ও রূপ। থিমের পুজোয় নতুনত্ব আনছে কাশীপুর মন্দির উন্নয়ন কমিটি। তাদের থিম বাবার অবদান। বাবাদের অবদান এবং গুরুত্ব বোজাতেই তাদের এই মাতৃপক্ষে পিতৃ আরাধনা।

মাদুরাইয়ের মিনাক্ষী মন্দির নিয়ে আসছে আমরা সবাই ক্লাব। ভাঙরের অফিস পাড়ার এই পুজোতে দর্শনার্থীরা ৫৫ ফুট উচ্চতার মীনাক্ষী মন্দিরের দর্শন করতে পারবেন। সেরা পুজো হয়ে আসা কাশীপুর শতধারা প্রমীলা সংঘের এবারের ভাবনায় উঠে এসেছে ‘ঐতিহ্যের অঙ্গন’। যেখানে মা দুর্গা বিরাজমান হবেন রাজকীয় অঙ্গনে। তার রূপ হবে রাজশ্রী। লক্ষাধিক টাকা খরচ করে তৈরি হচ্ছে রাজদালান। প্রতিমা হবে একচালার। থিম পুজোর পাশাপাশি থাকছে সাবেকী পুজোও।চন্দনেশ্বর দুর্গাপুজো কমিটি ধরে থাকছে ‘ঐতিহ্য’। তারা পুরাতন ও বর্তমানের সমন্বয় ঘটাতে চাইছেন তাদের পুজোর মাধ্যমে। এই পুজোর প্রতিমা শিল্পী স্বপন পাল। এছাড়াও ১২ ফুট উচ্চতার সাবেকী প্রতিমা থাকছে কালিকাপুর মায়ের আশ্রমে।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?