দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোতে মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটাবেন? ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম থেকে

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ছুটিতে শহরের কোলাহল ছেড়ে অনেকই ঘুরতে যান। চলতি বছর কী পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তাহলে ঘুরে আসতে পারেন ভারত- নেপাল সীমান্তের কাছে এই পাহাড়ি জায়গা থেকে। এই অচেনা লোকেশন হল  গুফাপাতাল  । নির্জনতার মাঝে মনের মানুষের সঙ্গে যদি একান্তে সময় কাটাতে চান তাহলে পুজোর ছুটিতে ঘুরে আসুন এই জায়গা থেকে।

গুফাপাতাল কিন্তু দার্জিলিঙের একদম কাছেই বলা যায়। রয়েছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। সেখানে অনায়াসে সারাদিন একাএকা  ঘুরে বেড়ানো যায়। পাশাপাশি  এই জায়গায় খুব একটা পর্যটকদের ভিড় নেই তাই একান্তে বেশ কিছুটা সময় কাটানো যায়। এছাড়াও আকাশ যদি পরিস্কার থাকে তাহলে সকাল বেলা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। তবে এই জায়গায় হাতে গোনা কয়েকটা হোমস্টে রয়েছে।

কীভাবে যাবেন গুফাপাতালে? এখানে আসতে হলে প্রথমে শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আসতে হবে। কিংবা কিংবা মিরিক হয়েও আসা যায়। কথিত আছে, বৌদ্ধ সন্ন্যাসীরা একটা সময়ে উপাসনা অর্থাৎ ধ্যান করতে আসতেন এই জায়গায় । নিরিবিলি জায়গা কোলাহল ছিল না। সেই থেকে এই জায়গাটির নাম হয় গুফাপাতাল। তবে এখন আর সেখানে কোন উপাসনা গৃহ নেই।

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ