পিতৃপক্ষে গুপ্তমন্ত্রে এই রাজ বাড়িতে শুরু হল দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভগবান রামচন্দ্রের অকালবোধন অনুযায়ী দেবীপক্ষের আগেই পুরুলিয়ার পঞ্চকোট রাজ পরিবারে শুরু হল শিখরবাসিনী দুর্গাপুজো। জিতাষ্টমীর পরের দিন আদরা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমীতে হয় এই পুজো। প্রায় ১৬ দিন ধরে এই পুজো হয় বলে একে ১৬ কল্পের পুজোও বলা হয়।  

জানা যায়, শিখরবাসিনীর দুর্গা পুজো হয় গুপ্ত মন্ত্রে। সেই মন্ত্রের লিপি এখনও পর্যন্ত অপ্রকাশিত। প্রায় ২ হাজারের বেশি বছর ধরে পুজো প্রচলন হওয়া সত্বেও কোনও কাগজে লিপিবন্ধ নেই। সংস্কৃত ও পালি ভাষায় ৯টি পাতায় একটি করে লাইন লেখা আছে গাছের ছালে।

কেমন দেখতে শিখরবাসিনী দুর্গা ?

এখানে মা শিখরবাসিনী চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তিতে বিরাজমান। তার একহাতে থাকে জপমালা, অপরহাতে থাকে অভয়া, বাকি দুই হাতে থাকে বেদ ও বরদা। গলায় রয়েছে নর মুণ্ডমালা। পদ্ম ফুলের উপরে বিরাজমান থাকে সে।     

কবে শুরু হয় শিখরবাসিনীর পুজো ?

জানা যায়, মধ্যপ্রদেশের উজ্জয়নীর ধার নগরের মহারাজা বিক্রমাদিত্যর বংশধর তথা বাহাদুর চাকলা পঞ্চকোটরাজের প্রতিষ্ঠাতা দামোদর শেখর দেওর এই পুজো প্রথম শুরু করেছিলেন। তাঁর পূর্ব পুরুষের কুলপ্রথা অনুযায়ী শকাব্দ ২ থেকে এই পুজো করেন তিনি। রাজার নাম অনুসারে জঙ্গলের নামকরণ হয় শিখরভূম। সেখান থেকেই দুর্গা প্রতিমার নাম হয় শিখরবাসিনী।          

এই শিখরবাসিনী দুর্গা প্রথমবার পুজো করেছিলেন বনমালী পণ্ডিত। এখন তাঁর বংশধর গৌতম চক্রবর্তী এই পুজো করেন। গুপ্তমন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, যে গাছের ছালে মন্ত্র লেখা রয়েছে, সেখানে হাত দিলেই ভূর্জপত্র মায়ের চরণে দেখে দিই। গুপ্তমন্ত্র আমার মুখস্থ হয়ে গিয়েছে এখন আর দেখতে হয়না।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি