নেই চাঁদার জোর-জুলুম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো করছেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গা সকলের মা। এক বছর পর তিনি আসছেন বাপের বাড়ি। সেই আয়োজনে ত্রুটি থাকলে কি হয়। দত্তপুকুরের কালাচাঁদপাড়ায় ছেলেরা নয় বরং গৃহবধূরা মিলেই করেন দুর্গাপুজো। তাও আবার রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিলেন। তারপর থেকে বর্তমানে বাংলার ২ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে মাসিক সহায়তা পাচ্ছেন। সেই টাকা দিয়েই দুর্গাপুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সঞ্চিতা ভট্টাচার্য, শিখা নস্কর, নন্দিতা শিকদার, লিপিকা মজুমদাররা।

আগে এলাকার পুজোয় গৃহবধূরা নিজেদের কাজে ব্যস্ত থাকতেন। তবে সংসার সামালে ২০২৪ সাল থেকে মহিলারা মিলেই করছেন পুজো। সরকারি সাহায্যের পাশাপাশি মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প থেকে পাওনা থেকে নিজেরাও জমিয়েছেন টাকা। সেই টাকা দিয়েই হয়েছে হয়েছে মণ্ডপ থেকে আলোর কাজ। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান হিসেবে এসেছে ১ লক্ষ ১০ হাজার টাকারও। তাঁরা এখন খুব ব্যস্ত কারণ এবার মণ্ডপে মা’কে নিয়ে আসতে হবে যে। এই পুজো কমিটিতে ২০০ জন মহিলা সদস্য রয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে কেউ দিয়েছেন এক হাজার, কেউ দুই হাজার আবার কেউ দিয়েছেন পাঁচ হাজার টাকা চাঁদা। চলছে এই চাঁদা তোলার কাজ।

পুজোর অনুমতি, ঠাকুর বায়না, ডেকরেটরের সঙ্গে কথা বলা সবটাই সামলাচ্ছেন মহিলারা। এই পুজোয় আমন্ত্রিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। পাড়ার মহিলারা জানিয়ে এসেছেন আমন্ত্রণ। এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক নন্দিতা শিকদার, শিখা নস্কর। তাঁরা বলেছেন, “গৃহবধূরা লক্ষীর ভাণ্ডারের টাকা জমিয়ে পুজোয় সাহায্য করেছেন। চাঁদা নেওয়া হয়। কিন্তু এলাকার কাউকেই আমরা জোরজুলুম করি না।” অন্যদিকে বাঁকুড়ার লক্ষ্মীর ভাণ্ডারের একমাসের টাকা দিয়ে দুর্গাপুজো করছেন ভড়া গ্রামের ৮০ জন গৃহবধূ। দুর্গাপুজোর নাম ভড়া গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ভড়া গোয়ালাপাড়ায় প্রায় ১৫০ পরিবার বসবাস করে।

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক