ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭৭৯ ক্রেডিট অফিসার পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২০  জুলাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য সুখবর! ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (BOI) ক্রেডিট অফিসারের ৭৭৯টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন চলছে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জুলাই। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন স্কেলে (MMGS-II, MMGS-III এবং SMGS-IV) ক্রেডিট অফিসার নিয়োগ হবে।

পদের নামঃGeneral Banking Officer

শূন্যপদ-৭৭৯ টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বয়সসীমা

পদের ভিত্তিতে নির্ধারিত বয়সসীমা প্রযোজ্য হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। তবে আবেদনকারীর সংখ্যার ওপর নির্ভর করে শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমেও নির্বাচন করা হতে পারে।

কীভাবে আবেদন করবেন?

  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল নিয়োগ পোর্টালে যান।
  • নতুন রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।
  • ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করুন।

যাঁরা সরকারি ব্যাঙ্কে অফিসার পদে চাকরি করতে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই, তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ