‘চতুর্থ বিয়ের প্রস্তুতি নাকি’, শিবরাত্রির ব্রত পালন শ্রাবন্তী্র, ভিডিও নিয়ে নিন্দার ঝড়

এদিকে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে হাজির হয়েছিলেন টলিউডের সব প্রথম সারির তারকারা। ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ছবি ভাইরাল হওয়া মাত্রই রব উঠেছিল যে, ঠিক জায়গায় ঠিক মানুষ গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই বিয়ে হয়ে গেল উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাঁর তৃতীয় বিয়ে নিয়ে রীতিমতো কটাক্ষের ঝড় উঠেছে নেটপাড়ায়। বিয়ে থেকে রিসেপশন সবেতেই দারুণ খরচ করেছেন কাঞ্চন-শ্রীময়ী। চুটিয়ে মজাও করেছেন দর্শকদের মুখে ছ্যাঁকা দিয়ে। সুতরাং কোনও কটাক্ষেই হেলদোল নেই কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের। বরং বিয়ের ছবি এবং ভিডিও টুকটাক পোস্ট করেই চলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যদিও তাঁদের রিসেপশনের প্ল্যাকার্ড নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল নেটপাড়ায়, তাতে ‘নো পাত্তা’ তারকা দম্পতির।

এদিকে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে হাজির হয়েছিলেন টলিউডের সব প্রথম সারির তারকারা। ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ছবি ভাইরাল হওয়া মাত্রই রব উঠেছিল যে, ঠিক জায়গায় ঠিক মানুষ গিয়েছেন। কারণ শ্রাবন্তীও ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহিত। কিন্তু একটাও টেকেনি। তাই কাঞ্চনের সঙ্গে কিছু মিল তো আছেই শ্রাবন্তীর। এদিকে গতকাল গিয়েছে শিবরাত্রি। তাই শুটিংয়ের ঝামেলা না রেখে নীল শাড়ি, কপালে রং মিলান্তি টিপ। কানে ঝোলা দুল পরেই মন্দিরে পুজো দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। গোটা দিন নিষ্ঠা মেনে শিবরাত্রির ব্রত পালন করেছেন, শিবলিঙ্গে জল ঢেলে, ফুল-বেলপাতা দিয়ে নিয়ম মতো পুজো করেছেন। সেই ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল। আর অভিনেত্রীর ধর্মকর্ম নিয়ে রীতিমতো উঠেছে সমালোচনার ঝড়। কারও প্রশ্ন, তাঁর চতুর্থবার বিয়ের প্রস্তুতি চলছে কিনা! এত ধর্মকর্মে যোগ দিয়ে পূর্ন অর্জন করতে পারবেন তো? যদিও নায়িকা কোনও সমালোচনার উত্তর দেননি। অভিনেত্রী কে আগামীতে ‘দেবী চৌধুরানী’ তে দেখা যাবে। সেটাই দিকেই এখন সবাই তাকিয়ে আছেন।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!