চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত সলমনের ‘বডি ডবল’ সাগর পান্ডে, তাঁর মৃত্যুতে শোকবার্তা খোদ নায়কের

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে একই ধরণের মানুষ পৃথিবীতে সাতটি রয়েছে। আর একই দেখতে মানুষের ব্যবহার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যপকভাবে ব্যবহার করা হয়। যাকে বলে ডামি চরিত্র। নায়ক-নায়িকারা কোনো সময়ে আঘাত পেলে বা কোনো গুরুতর স্টান্ট করতে হলে নায়কদের মুখের আদলে মিল সেই সব ব্যক্তিদেরকে সেই সব দৃশ্যে অভিনয় করতে বলা হয়। যাতে নায়কের অনুপস্থিতি বোঝা না যায়, একই মুখের গঠনের জন্যে। তেমনি বলিউডের ভাইজান সলমন খানের মুখের আদলে গঠিত একাধিক ডামি চরিত্র বলিউডে রয়েছে। তার মধ্যে একজন সাগর পান্ডে। তিনিও সলমনের হয়ে বহু ডামি চরিত্রে অভিনয় করেছেন। প্রায় ৫০ টিরও বেশি ছবিতে সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। কুছ কুছ হোতা হ্যায় (1998), টিউবলাইট (2017), দাবাং 2, দাবাং (2010), (2012) এবং দাবাং 3 (2019) এর মতো সিনেমায় সাগর সলমনের বডি ডাবল হিসেবে ছিলেন। তবে গত ৩০ সেপ্টেম্বর জিমে ওয়ার্ক আউট করার সময় প্রয়াত হয়েছেন সাগর পান্ডে। ২০১৫ সালে সলমন অভিনীত বজরঙ্গি ভাইজান ছবিতেও তিনি সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছিলেন। এদিন এই ছবির শ্যুটিংয়ের সেট থেকে সাগরের সঙ্গে একটি ছবি পোস্ট করে আন্তরিক শোকবার্তা জানালেন সলমন নিজেই।

জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর জিমে ওয়ার্ক আউট করার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নায়ক। এদিকে গত ১০ আগস্ট জিমে ওয়ার্কআউট করার সময় বুকে ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। সেই যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, মৃত্যুর আগে পর্যন্তও তাঁর জ্ঞান ফেরেনি। অবশেষে গত ২১ সেপ্টেম্বর মারা যান তিনি। ঠিক একই ভাবে মারা গেলেন সলমনের বডি ডবল সাগর। সলমন সাগরের সঙ্গে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করে লিখেছেন, “আমার সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। আপনার আত্মা শান্তিতে থাকুক সাগর ভাই। আপনাকে ধন্যবাদ।” এছাড়াও সাগরের মৃত্যুতে শোক জানিয়েছেন, অনুপম খের, সঙ্গীতা বিজলানি।

সাগর পান্ডের মৃত্যু সম্পর্কে শাহরুখের বডি ডাবল কী বলেছিল?

শাহরুখ খানের বডি ডাবল প্রশান্ত ওয়াল্ডে প্রথমে সাগর পান্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। তিনি বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলতে গিয়ে জানান, “সাগর জিমে যখন কাজ করছিলেন তখনই তিনি হঠাৎ ভেঙে পড়েন। তাঁকে অবিলম্বে মুম্বইয়ের যোগেশ্বরী পূর্বে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। আমি বেশ হতবাক। তিনি পুরোপুরি ফিট এবং সুস্থ ছিলেন। তাঁর বয়স 45-50 বছরের মধ্যে হবে।”

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ