দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লভ রঞ্জনের ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, ক্ষতিপূরণ দাবি FWICE-এর

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মুম্বই স্টুডিও পাড়ায় প্রবল অগ্নিকাণ্ডের দরুন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল পরিচালক লভ রঞ্জনের শিরোনামহীন চলচ্চিত্র শ্যুটিং সেট। ভাগ্য ভাল, সেই সময়ে স্টুডিও তে শ্যুটিং চলছিল না। কিন্তু এর কিছুদিন পরেই এই ছবির একটি গানের শ্যুটিং করার কথা ছিল। তার কারণেই সেট সাজানো চলছিল। কিন্তু তার মধ্যেই এহেন অগ্নিকাণ্ডে গোটা সেটের মারাত্মক ক্ষতি হয়। এমনকি কয়েকজন এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং মারাও গিয়েছেন একজন ব্যক্তি। এবার সেই মারা যাওয়া ব্যক্তির জন্য ক্ষতিপূরণ দাবি করল ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’।

চিত্রকূট স্টুডিওতে লাভ রঞ্জনের ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে, FWICE-এর সভাপতি বিএন তিওয়ারি বলেছেন, “ইতিমধ্যেই আমরা লভ রঞ্জনের অফিসে কথা বলেছি এবং এই অগ্নিকাণ্ডে মারা যাওয়া মনীশ দেবাশীর জন্য ক্ষতিপূরণ দাবি করেছি। তবে তিনি আমাদের ইউনিয়নের সদস্য ছিলেন না কিন্তু আমরা মানবিক কারণে এই ব্যবস্থা নিয়েছি। এর নিরিখে লভ রঞ্জনের প্রতিনিধিরা ওই মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।”

এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নাবিস, বিএমসি কমিশনার একটি চিঠির মাধ্যমে লিখেছেন, ‘সুরক্ষা এবং নিরাপত্তার চরম অবহেলার কারণে মুম্বাইয়ের শুটিং লোকেশনে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। এর যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।’ চিঠিতে, FWICE আন্ধেরির চিত্রকূট স্টুডিওর সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাকে সম্বোধন করে লিখেছেন, ‘ইতিমধ্যেই এই দুর্ঘটনাটি ঘটার জন্যে আমরা দুঃখিত। এই অ্যাসোসিয়েশন মুম্বইয়ের সীমার বাইরে সমস্ত শুটিং লোকেশনে বিধিবদ্ধ সম্মতিগুলির উপর নিয়মিত দেখাশোনা করার জন্যে ইতিমধ্যেই একটি দল নিয়োগ করতে চলেছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তাঁরা।’ উল্লেখ্য, লভ রঞ্জনের এই ছবিতে অভিনয় করছেন, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং অভিনেতা রণবীর কাপুর।

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ