কলকাতায় ১৫ তম JIFF-এর মশাল অভিযানে চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৬ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৫ তম জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসব(JIFF)। তাঁর আগে শুক্রবার কলকাতায় এসে পৌঁছেছে জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসবের মশাল। গুয়াহাটি থেকে কলকাতায় এসে পৌঁছেছে ভারতীয় প্যানোরামার সবচেয়ে বড় চলচ্চিত্রের ঐতিহ্যবাহী এই মশাল। শুক্রবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্রের খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituporna Sengupta), অভিনেতা শাশ্বত চ্যাটার্জি এবং প্রযোজক-পরিচালক গৌতম ঘোষের (Goutam Ghosh) মত তারকারা।

এই অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত, এমন একটি চমৎকার ইভেন্ট করার জন্য জেআইএফএফ-এর টিমকে অভিনন্দন জানান। অভিনেত্রী বলেন এই চলচিত্র উৎসব সারা ভারতে খ্যাতি লাভ করেছ। এমনকি এই চলচিত্র উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলি দেখার জন্য তিনি জয়পুরে যেতে পারেন বলেও ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। অন্যদিকে প্রবীণ চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ জানান যে জিআইএফএফে প্রদর্শিত হতে চলা, চলচ্চিত্রের ধরন এবং নির্বাচন, এই উৎসবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। নতুন এবং অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতারা জিআইএফএফ থেকে আরও শিখবেন বলেও আশা প্রকাশ করেন গৌতম ঘোষ। অভিনেতা শাশ্বতা চ্যাটার্জি, জানান যে এই ধরনের একটি চলচিত্র উৎসবের ১৫ তম বর্ষ উদযাপন খুবই গরবের বিষয়। জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসব চলচ্চিত্র শিল্পের মান কে আরও উন্নত করবে বলেও আশা প্রকাশ করেন অভিনেতা। পাশপাশি তিনি এই চলচিত্র উৎসবের প্যানোরামার বিভাগে একটি বাংলা চলচ্চিত্র দেখার আশা করেছিলেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য গত ১৫ই নভেম্বর গুয়াহাটিতে জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসবের মশাল অভিযানের সুচনা হয়। এরপর শুক্রবার গুয়াহাটি থেকে কলকাতায় এসে পৌছয় এই মশাল। কলকাতা থেকে এই মশাল চেন্নাই মুম্বই চণ্ডীগড় রোহতকে এবং যোধপুরে নিয়ে যাওয়া হবে। যোধপুর দিল্লি হয়ে আগামী ৫ জানুয়ারি জয়পুরে পৌছবে এই মশাল। এবার জয়পুর আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ১২টি পূর্ণ দৈর্ঘের ছবি প্রদর্শিত হবে। নির্বাচিত ছবি গুলি হল সঞ্জীব হাজারিকা পরিচালিত এবং রিনিকি ভূয়ান সরমা প্রযোজিত অসমীয়া চলচ্চিত্র “বকুল ফুলর ডোরে”, সেনু রামাসামির তামিল চলচ্চিত্র “মামনিথান”, চিদাম্বরা পালানিপ্পান এল-এর মালয়ালম ছবি “দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি ইনডিনড”, সৌম্যজিৎ মজুমদারের ছবি “হোমকামিং”, এম পদ্মকুমারের তামিল ছবি “ভিসিথিরান”, গৌতমের তামিল ছবি “গার্গী” প্রভৃতি। এই ১২ টি চলচিত্রের মধ্যে ৪টি ছবি পুরস্কৃত হবে। পুরস্কৃত ছবি গুলি দেশের ৪টি শহর শ্রীনগর, ত্রিবান্দ্রম, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুরুতে প্রদর্শিত হবে।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর