অদ্রিজার হিন্দি সিরিয়ালের সেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ২৩ বছরের লাইটম্যানের

টেকনিশিয়ানদের কী পোকামাড়ক’ ভাবেন প্রযোজকরা, তাঁদের জন্য উপযুক্ত সুরক্ষাব্যবস্থা কোথায়! এই বিষয়ে যাবতীয় সমস্যা সবসময় এড়িয়ে গিয়েছেন প্রযোজক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্ক হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে! তাও আবার বাংলা অভিনেত্রী অদ্রিজা রায়ের নতুন সিরিয়াল ‘ইমলি’র সেটে। যেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ গেল ২৩ বছরের এক লাইটম্যানের। যুবকের মৃত্যুর ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসলেন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। তাঁরা ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে সিরিয়ালের প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। পাশাপাশি মৃতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এমনটাই দাবি করেছেন ফিল্ম সংগঠন। কীভাবে ঘটল এমন ঘটনা? বর্তমানে গুরগাঁওতে চলছে ইমলি-র শুটিং, সেখানেই এদিন চলছিল শ্যুটিং। কিন্তু হঠাৎ করেই দুর্ঘটনার কবলে পড়েন ২৩ বছরের লাইটম্যান মহেন্দ্র যাদব। উত্তর প্রদেশের বাসিন্দা মহেন্দ্র, দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে করতেন তিনি সিরিয়ালে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হল না, রাস্তাতেই মারা যান ওই যুবক।

কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা শোনা মাত্রই AICWA-র সভাপতি ইমলির প্রযোজক গুল খান (PH 4 Lion Films) এবং স্টার প্লাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি করেছেন। এমন দুর্ঘটনার ফলে আপাতত স্থগিত ইমলি-র শ্যুটিং। AICWA-র সভাপতি সুরেশ শ্যাসমল গুপ্তা ভিডিওতে জানিয়েছেন, “টেকনিশিয়ানদের কী পোকামাড়ক’ ভাবেন প্রযোজকরা, তাঁদের জন্য উপযুক্ত সুরক্ষাব্যবস্থা কোথায়! এই বিষয়ে যাবতীয় সমস্যা সবসময় এড়িয়ে গিয়েছেন প্রযোজক। এইভাবেই কাজ হল, ভবিষ্যতে আরও টেকনিশিয়ানের এমনভাবেই অকালে প্রাণ যাবে।”

এদিকে চলতি মাসের গোড়াতেই নিজের হিন্দি সিরিয়াল ইমলি-র শুটিং শুরু করেছেন অদ্রিজা, প্রথম সিরিয়ালে তেমন জনপ্রিয়তা তিনি পান নি। কিন্তু ইমলি-র এটা তিন নম্বর সিজন। সুতরাং এবার তিনি জনপ্রিয়তা পাবেন বলেই আশাবাদী ছিলেন। লিড রোলে থাকা বাংলার মেয়ে অদ্রিজার বিপরীতে রয়েছে সাই কেতন রাও। স্টার জলসায় সদ্য শুরু হওয়া মেগা ‘লাভ বিয়ে আজকাল’-এর গল্পের সঙ্গে এই গল্পের অনেক মিল বলে দাবি তুলেছিলেন ভক্তরা। কিন্তু তার মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে গেল! 

 

 

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে