৭ শাশুড়ির সঙ্গে আড্ডা, চলল ভুরিভোজও, শাশুড়ি-বৌমা বন্ধুও হতে পারে, বোঝালেন দেবলীনা

শাশুড়িদের সঙ্গে তাঁর আড্ডা কতটা জমে উঠেছিল তা আর বলার অন্ত রাখেনা। ছবি ও ভিডিওই প্রমাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাশুড়ির সঙ্গে বউমার রসায়ন মোটেও বিশেষ হৃদ্যতাপূর্ণ হয়না, বর্তমান প্রজন্মের এটাই ধারণা। কিন্তু একটু উন্নত ভঙ্গিতে তাকিয়ে দেখুন, শ্বশুরবাড়িতে এসে মায়ের মতো আপন করে নেন কিন্তু শাশুড়িমাই। আসলে শাশুড়ি দের সংজ্ঞা বরাবরই বদমেজাজি, দজ্জাল। বৌমা কোনদিনও মেয়ে হতে পারেনা, এটাই ধারণা সমাজের এক শ্রেণীর। কিন্তু সমাজে এখনও কিছু কিছু শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বদলে দেয় এরকম হৃদ্যতাপূর্ণ সংজ্ঞা কে। যার মধ্যে একজন উত্তমকুমারের নাত বউমা দেবলীনা কুমার। শাশুড়ি তাঁর এখন বন্ধু, রবিবার শাশুড়িদের নিয়ে আড্ডায় বসেছিলেন দেবলীনা। তাও একজন দুজন নয়, এক্কেবারে ৭ শাশুড়ির সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে, সঙ্গে হল আবার ভুরিভোজ! শাশুড়িদের সঙ্গে তাঁর আড্ডা কতটা জমে উঠেছিল তা আর বলার অন্ত রাখেনা। ছবি ও ভিডিওই প্রমাণ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দেবলীনা।

সঙ্গে প্রশ্ন করেছেন ‘সব সময় কি সব শাশুড়িরা খারাপ হয়, বা বউমা কে কষ্ট দেয়?’ আবার প্রশ্নের উত্তরটাও নিজেই দিয়েছেন দেবলীনা। লিখেছেন, ‘মোটেই না। দেখুন আমার সব কজন শাশুরিমা কী মিষ্টি এবং Cool’। তিনি ভীষণই সৌভাগ্যবান যে বিয়ের পর এমনকিছু ভালোবন্ধু পেয়েছেন। শুধু আড্ডাই নয় এদিন শাশুড়িদের রেঁধেও খাইয়েছেন দেবলীনা। ভাত, কড়াইয়ের ডাল, আলু পোস্ত, মটর পনীর, ডিম কষা, মুরগির ঝোল আর পায়েস, সবকিছু একা হতেই। 

উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী দেবলীনা। সঙ্গে দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমার। গৌরবের সঙ্গে সুখের সংসার তাঁর। দেবলীনা শুধুই গৃহবধূ নয়, ছোটপর্দা ও বড়পর্দার একজন দক্ষ অভিনেত্রী। রয়েছে তাঁর নাচের স্কুল, আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। সবমিলিয়ে দিব্য কাটছে দেবলীনার জীবন।

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক