সাত মিনিটের হোলির গান শুটিং করতে ৭ দিন সময় লেগেছিল অক্ষয়-প্রিয়াঙ্কার, কেন জানেন?

ছবির একটি জনপ্রিয় গান ছিল 'Do me fever let's play Holi', গানটি গেয়েছিলেন অনুমল এবং সুনিধি চৌহান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হোলির গান না শুনে যেমন হোলির মজা নেই, তেমনি হোলির গানের শুটিং করাও তেমন সহজ নয়। এমনই একবার একটি ছবির ৭ মিনিটের হোলির গান শুটিং করতে সাতদিন সময় লেগে গিয়েছিল অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়ার। ছবিটির নাম হল ‘Waqt: The Race against time’, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। ছবির একটি জনপ্রিয় গান ছিল ‘Do me fever let’s play Holi’, গানটি গেয়েছিলেন অনুমল এবং সুনিধি চৌহান।

গানটি এখনও সেরা হোলির গানের তালিকায় অন্তর্ভুক্ত। জানা যায়, সাত মিনিটের এই গানের শুটিং করতে সাতদিন সময় লেগে গিয়েছিল। কারণ এই গানের শুটিংয়ের সময়ে একটি চরম দুর্ঘটনা ঘটেছিল। যাতে পুরো সেটে মূহুর্তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তাই শুটিং অনেকদিন বিলম্বিত হয়েছিল। এই দুর্ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া মারাত্মকভাবে বৈদ্যুতিক শক খেয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর তেমন ক্ষতি হয়নি। অল্পের জন্যে প্রাণে বাঁচেন ছবির নায়িকা। তথ্য অনুযায়ী, ছবির হোলি গানের শুটিংয়ের সময়ে গোটা সেটে জল ছড়িয়ে দেওয়া হয়। প্রিয়াঙ্কা চোপড়া যখন তাঁর ভ্যান থেকে বেরিয়ে আসছিল, তখন একটি বৈদ্যুতিক তারে অভিনেত্রীর পা আটকে যায়, এবং তিনি বৈদ্যুতিক শক খান।

সৌভাগ্যক্রমে, সেই সময়ে ইউনিট সদস্যদের উপস্থিতির কারণে তিনি বেঁচে যান, এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এক রাত কাটানোর পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই কারণে ছবির গানটির শুটিং সম্পন্ন করতে প্রায় সাতদিন সময় লেগে যায়, কিন্তু গানটি যখন মার্কেটে প্রকাশিত হয় তখন অন্যতম সেরা হোলির গান হিসেবে স্বীকৃতি পায়। রাত পোহালেই আগামিকাল গোটা দেশজুড়ে রঙের উৎসব মেতে উঠবেন সকলে। সমস্ত দুঃখ-কষ্ট ভুলে রঙিন আবির খেলায় মেতে উঠবেন দেশবাসী। আর উৎসবের সময়ে ‘Do me fever let’s play Holi’ এই গানটিও তালিকায় রাখতে পারেন।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের