মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ভবনে ‘ডানকি’র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন

এখন শোনা যাচ্ছে, যে দেশে যাওয়ার জন্যে অবৈধ অভিবাসন নিয়েছিলেন বাদশা, সেই যুক্তরাজ্যের সরকারি ভবনে ডানকি দেখানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালে ৩ টে ব্লকবাস্টার চলচ্চিত্র দিয়ে এখন সাফল্যের সাগরে ভাসছেন সুপারস্টার শাহরুখ খান। তাঁর ২০২৩ সালের শেষ রিলিজ ছিল রাজকুমার হিরানির সঙ্গে অভিনেতার প্রথম ছবি ‘ডানকি’ (DUNKI)। ছবিটি বাদশার আরও দুটি ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’ এবং ‘পাঠান’-এর মতো ততটা সাফল্য না পেলেও সমালোচকদের ভালই প্রশংসা কুড়িয়েছে। ছবিতে ভারতীয় বা ভিনদেশী নাগরিকদের অবৈধ অভিবাসনের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, ভিসার জন্যে ফ্লাইট না পেয়ে কী করে শাহরুখ ও তাঁর ৩ সঙ্গী ‘ডানকি’ প্রথা অবলম্বন করে লন্ডনে পৌঁছলেন। সেটাই সুন্দরভাবে দেখানো হয়েছে ছবিতে।

এখন শোনা যাচ্ছে, যে দেশে যাওয়ার জন্যে অবৈধ অভিবাসন নিয়েছিলেন বাদশা, সেই যুক্তরাজ্যের সরকারি ভবনে ডানকি দেখানো হবে। ANI রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্য সরকার কমেডি-ড্রামা ডানকি দেখানোর পরিকল্পনা করছে। কারণ, ওই দেশের সরকার অবৈধ অভিবাসনের বিষয়টিকে বর্তমান সময়ে ‘প্রাসঙ্গিক’ হিসেবে বিবেচনা করেছে, বিশেষ করে বিপজ্জনক ডানকি রুটের চিত্রায়নের কারণে। যেহেতু ডাঙ্কি যুক্তরাজ্যে ইতিবাচক সাড়া পেয়েছে, তাই সরকারি কর্মকর্তারাও এটি দেখতে আগ্রহী।

পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে, ২৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ডানকির একটি বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছিল, “আকর্ষক গল্পের সঙ্গে চলচ্চিত্রটি জনসাধারণের কাছে একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে এসেছে যেটি অবৈধ অভিবাসীদের সম্পর্কে কথা বলে।”বেলজিয়াম, জার্মানি, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, স্পেন, তুরস্ক এবং নেদারল্যান্ডসের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি মহলে স্ক্রিনিং হতে চলেছে ডানকি।

এর আগে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তাপসী পান্নু টাইমস অফ ইন্ডিয়ার একটি চ্যাটে বলেছিলেন, “আসলে, চোখ মেলে, আপনার দিকে তাকাই, তখনই সেই ক্লাসিক রোমান্টিক চলচ্চিত্রগুলির প্রতিচ্ছবিগুলি ফুটে উঠেছিল।” ডানকি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি এবং তাঁর লেখা, অভিজাত জোশী এবং কণিকা ধিল্লন। ছবিতে অভিনয় করেছেন এসআরকে, তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার এবং বোমান ইরানি। 

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে