গিল্ডের সমস্যায় কর্মবিরতির ডাক, বন্ধ একগুচ্ছ সিরিয়ালের শুটিং

টলিপাড়ার দৈনন্দিন কর্মসূচিতে ফের তাল কাটল। মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন টলিউডের টেকনিশিয়ানদের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার দৈনন্দিন কর্মসূচিতে ফের তাল কাটল। মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন টলিউডের টেকনিশিয়ানদের একাংশ। সৌজন্যে টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হয়েছে। সেই কারণেই কর্মবিরতির ডাক দিয়েছেন টলিউডের একাধিক টেকনিশিয়ান।

গিল্ডের অভ্যন্তরীণ সূত্রের খবর, গিল্ডের নির্বাচনে যাতে তাঁরা না দাঁড়ায় সেজন্য লাগাতার হুমকির সম্মুখীন হয়েছেন টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্য। তাই তাঁরা মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। এদিকে বেশিদিন সিরিয়ালের কাজ বন্ধ করাও রীতিমতো মুশকিল। কারণ এই ডেইলি স্পটগুলিই বাঙালিদের এখন সন্ধ্যেটা জমিয়ে রাখে, তাই শুটিং বন্ধ থাকলে ব্যাঙ্কিং করা এপিসোডগুলিও শেষ হয়ে যাবে। তাই সেক্ষেত্রে সিরিয়ালের প্রোডাকশন হাউসের উপর ব্যপক চাপ পড়তে পারে। একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সিরিয়ালের এক সহকারী পরিচালক তাঁদের বলেছেন, ‘সকাল থেকেই কাজ বন্ধ। কী করব জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে।’ তবে টলিপাড়ায় এদিন থেকেই বন্ধ হতে চলেছে একাধিক সিরিয়ালের শুটিং? যদিও তা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ হয়ে যেতে পারে এই সিরিয়ালগুলির শুটিং।

যদিও একটি বেসরকারি প্রতিবেদন অনুযায়ী, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁদের বলেছেন, সকালে একটি সমস্যা হলেও বিকেলে সব সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করছে না। তিনি এখন গঙ্গাসাগরে রয়েছেন তাই বিকেলে গিয়ে কথা বলবেন।

 

 

 

 

 

 

 

 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি