‘IPL’ ফিনালে হোস্ট করতে চলেছেন আমির, সঙ্গে আছে বিশেষ চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ মে ‘IPL’ এর ফাইনাল। জানেন কী, এবারের আইপিএল ফাইনালের হোস্ট কে করতে চলেছেন, হ্যাঁ, এবারের আইপিএলের হোস্ট করবেন ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) অর্থাৎ বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান (Aamir Khan)। সঙ্গে ২৯ মে অর্থাৎ ওইদিনই রিলিজ করতে চলেছে বহু প্রতীক্ষিত তাঁর আসন্ন বলিউড চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’-এর ট্রেলার। টেলিভিশনেই এই ছবির প্রথম ইনিংস উন্মোচন করবেন নায়ক, প্রায় আড়াই মিনিটের ‘লাল সিং চাড্ডা’-এর ট্রেলার উন্মোচন করবেন তিনি এদিন। সম্প্রতি, আমির নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ‘লাল সিং চাড্ডা’-এর ট্রেলার প্রকাশের দিন ঘোষণা করেছেন।

আগামী ২৯ মে আইপিএল-এর ফাইনালের দিন সন্ধ্যা ছ’টা থেকে ফিনালে হোস্ট করবেন অভিনেতা। সঙ্গে এই প্রথম চলচ্চিত্রের ট্রেলার আইপিএল খেলার মাঠে স্ক্রীনিং হচ্ছে। এই ছবির শুধু ট্রেলার রিলিজ ছাড়া, গান রিলিজ করা থেকে শুরু করে গায়ক, গীতিকার, সুরকার এবং টেকনিশিয়ান সবাই ইতিমধ্যেই স্পটলাইটে এসেছেন। আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম 18 স্টুডিও দ্বারা প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করছেন করিনা কাপুর খান, মোনা সিং এবং চৈতন্য আক্কিনেনি। এই ছবিটি মূলতঃ, ১৯৯৪ সালের টম হ্যাঙ্কস ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এর ভারতীয় রিমেক। অদ্বৈত চন্দন এই ছবি পরিচালনা করেছেন, যিনি এর আগে ‘সিক্রেট সুপারস্টার’ পরিচালনা করেছিলেন।

ছবিটি আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান এবং করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’-র প্রথম গানের অডিও ট্র্যাক রিলিজ হয়েছে। যদিও এর আগেই নায়ক দর্শকদের সঙ্গে লুকোচুরি খেলেছিলেন, তিনি একদিন ক্রিকেট খেলতে খেলতে নিজের হঠাৎ জানিয়ে ছিলেন, ২৮ তারিখ একটি বড় ঘোষণা করবেন তিনি, কিন্তু কি সেই ঘোষণা, তা জানতে মরিয়া হয়ে গিয়েছিলেন দর্শকরা। অবশেষে ২৮ এপ্রিল সকালেই ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান ‘কাহানি’র প্রথম অডিও ট্র্যাক রিলিজ হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের