৩০ বছর পর বড় পর্দায় একসঙ্গে আমির-রজনীকান্ত, কোথায় দেখা যাবে তাঁদের?

লোকেশ কানাগরাজের বহুল প্রত্যাশিত ছবি 'কুলি' তে একসঙ্গে অভিনয় করবেন দুই সুপারস্টার। গত কয়েক মাস ধরেই গুজব চলছিল যে, লোকেশ কানগরাজের আপকামিং ছবিতে অভিনয় করতে পারেন আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চনের পর এবার এবার আমির খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তামিল মেগাস্টার রজনীকান্ত। দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ফিরেছেন অভিনেতা রজনীকান্ত। হাসপাতাল সূত্রের খবর, তাঁর একটি মিনি হার্ট অ্যাটাক হয়েছিল। যাই হোক, এখন তিনি সুস্থ। খুব শীঘ্রই শুরু করবেন তাঁর পরবর্তী ছবি ‘কুলি’র কাজ। যার জন্যে ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তবে এবার গুঞ্জন, কুলিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আমির খান। যা নিঃসন্দেহে ভক্তদের জন্যে খুশির খবর। লোকেশ কানাগরাজের বহুল প্রত্যাশিত ছবি ‘কুলি’ তে একসঙ্গে অভিনয় করবেন দুই সুপারস্টার। গত কয়েক মাস ধরেই গুজব চলছিল যে, লোকেশ কানগরাজের আপকামিং ছবিতে অভিনয় করতে পারেন আমির খান।

অবশেষে দুই মাস আলোচনার পর অবশেষে আমির ‘কুলি’-তে ক্যামিও করার জন্যে রাজী হয়েছেন, এবং সম্প্রতি চুক্তিতে সাক্ষর করেছেন। বিষয়টি জানিয়েছেন, নির্মাতাদের একজন ঘনিষ্ঠ সূত্র। আমিরের ভূমিকা নিয়ে একই সূত্র আরও বলেছে, ছবিতে আমিরের ভূমিকা খুব ছোট হলেও খুব শক্তিশালী হবে। আর বড় পর্দায় তাঁর আর রজনীকান্তের জুটিও দর্শকদের বিশাল আনন্দ দেবে। প্রায় ৩০ বছর পর রজনীকান্তের সঙ্গে পর্দায় দেখা যাবে আমির খানকে। আমিরের চরিত্রে কোনও চমক রাখতে চলেছেন নির্মাতারা। তবে পুরো ছবিটির শুটিং হওয়ার কথা ছিল বিশাখাপত্তনমের ভাইজ্যাগে। কিন্তু এখন এখন শোনা যাচ্ছে, রজনীকান্তের শরীর খারাপ বলে এটি অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। প্রয়োজনের ছবির সেট চেন্নাইতে বানানো হবে। রজনীকান্ত এবং আমিরের দৃশ্যের শুটিং সেখানেই অনুষ্ঠিত হবে।

আমির খান প্রায় ৩৫ বছর ধরে বলিউডে রাজত্ব করেছেন। নিঃসন্দেহ তিনি অসংখ্য হিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন। ১৯৯৫ সালে ‘আতঙ্ক হি আতঙ্ক’-এ একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে জুহি চাওলাও অভিনয় করেছেন। সান পিকচার্স দ্বারা প্রযোজিত কুলি একটি অ্যাকশন- প্যাকড তামিল থ্রিলার।যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। এছাড়াও আরও অভিনেতাদের মধ্যে থাকবেন, নাগার্জুন, সৌবিন শাহির, শ্রুতি হাসান, সত্যরাজ প্রমুখ।

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি