অভিনেতা আবার গায়কও, মেয়ের সঙ্গীতে হারমোনিয়াম বাজিয়ে গাইলেন আমির

অনুষ্ঠানে তাঁরা 'হরে রাম হরে কৃষ্ণ' ছবি থেকে এভারগ্রিন গান 'ফুলন কা তারন কা' চিরসবুজ গানটি পরিবেশন করলেন, যে ভিডিওটি এখন নেটপাড়ায় ভাইরাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরু থেকেই খান পরিবার রমরমা। কেননা তাঁদের মেয়ের বিয়ে। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, যেকোনও পরিবারেই মেয়ের বিয়ে নিয়ে যেমন উন্মাদনা থাকে, তার থেকেও বেশি থাকে মেয়ের বিয়ের পর মেয়ের চিরকালের জন্যে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাওয়ার বিরহ। কিন্তু বলিউডের খান পরিবারের মেয়ের বিয়ে বলে কথা! তাই আর পাঁচটা সেলিব্রিটির বিয়ে থেকেও একটু আলাদা তো হবেই। গত ৩ জানুয়ারী আইনি বিয়ে সেরেছেন সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরে। নিজের ফিটনেস প্রশিক্ষকের কাছেই মেয়েকে তুলে দিলেন দায়িত্ববান বাবা আমির খান। যদিও ইরার মা হলেন আমিরের প্রথম স্ত্রী। তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন।

কিন্তু ছেলে জুনায়েদ খান এবং মেয়ে ইরা খানের সমস্ত দায়িত্ব সামলেছেন সুপারস্টার। বর্তমানে দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর সঙ্গেও ডিভোর্স হয়ে গিয়েছে আমিরের। সেই ঘরেও তাঁর এক ছেলে যার নাম আজাদ। আজ ১০ জানুয়ারি, ইরা খান এবং ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরের সামাজিক বিয়ে। বিয়ের উপলক্ষে ৪ তারিখেঈই রাজস্থানের উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আমিরের গোটা পরিবার। সঙ্গে গিয়েছেন কিরণ রাও-ও। সৎ মেয়ের বিয়েতে একেবারে জমিয়ে আনন্দ করছেন কিরণ রাও। আমিরের সঙ্গে তারা বিয়ে ভেঙেছে তা নিয়ে কোনও মাথাব্যাথাই নেই কিরণের। বরং প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর। ইরার রেজিস্ট্রি বিয়ের দিন কিরণকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার বিষয়টা, এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

এদিকে বর্তমানে উদয়পুর থেকে ইরার প্রাক-বিবাহ অনুষ্ঠানের সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে। যেখান থেকে উঠে এসেছে ইরা-নুপূরের সঙ্গীতের একাধিক ভিডিও, তাঁদের মেহেন্দি অনুষ্ঠান, এরপর নুপূরের লুঙ্গি পরে নাচ সবটাই এখন ট্রেন্ডিং। কিন্তু এবার যে ভিডিওটি ভাইরাল হল, তা দেখে অবাক সবাই! আমির খানের বোন জানিয়ে ছিলেন মেয়ের বিয়েতে নাকি গাইতে চলেছেন আমির খান, সেই নিয়ে অনেকদিন আগে থেকেই প্রশিক্ষণ শুরু করেছিলেন আমির খান। কথা অনুযায়ী তাই হল, গতকাল ইরা ও নূপুরের মেহেন্দি অনুষ্ঠানের পর একটি ফুটবল ম্যাচ এবং একটি ওয়ার্কআউট সেশনের আয়োজন করা হয়েছিল। এরপর আমির খান, তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদ একটি বিশেষ পারফরম্যান্সের আয়োজন করেছিলেন। সেখানেই প্রাক্তন স্ত্রী ও ছেলের সঙ্গে গান ধরলেন অভিনেতা আমির খান।

অনুষ্ঠানে তাঁরা ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবি থেকে এভারগ্রিন গান ‘ফুলন কা তারন কা’ চিরসবুজ গানটি পরিবেশন করলেন, যে ভিডিওটি এখন নেটপাড়ায় ভাইরাল। এর আগে উদয়পুরে তাদের ডিনার পার্টিতে কিরণ রাও একটি বিশেষ পারফরম্যান্স দিয়েছিলেন। যিনি ছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী, ১৫ বছর সংসার করেছেন তাঁরা, ২০২১ সালের জুলাই মাসে তাঁরা তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। এদিন আমির ও কিরণ রাও-এর অসাধারণ পারফরম্যান্সের ভিডিওটি এখন নেটপাড়ার পরম সম্পদ। তাঁদেরকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতেও দেখা যায়। কাজের ক্ষেত্রে, আমির খানকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে। এছাড়াও অভিনেতা রেবতীর সালাম ভেঙ্কিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে কাজল প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তিনি চ্যাম্পিয়নস নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করবেন। এখনও অভিনেতা তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেননি।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র