সলমানের ভয়ে ‘জুজু’ আমিরের ছেলে জুনায়েদ, পিছিয়ে গেল ‘মেরে রেহো’ মুক্তির দিনক্ষণ

আলিয়া ভাটের 'স্পাই ইউনিভার্স' - ও পিছিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্র মতে, 'কিছুদিন আগেই নির্মাতারা' মেরে রাহো'-এর মুক্তির তারিখ ২৪ এপ্রিল নির্ধারণ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের ছবির জন্যে পিছিয়ে যাচ্ছে একের এক ছবি। ২০২৬ সালটা ভারতীয় বিনোদন জগতের জন্যে একটি বড় বছর হতে চলেছে। কেননা এ বছর বলিউড এবং দক্ষিণের একাধিক বড় তারকাদের ছবি মুক্তি পাবে। যার মধ্যে রয়েছে দক্ষিণী নায়িকা সাই পল্লবী এবং আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত ‘মেরে রাহো’। এছাড়াও মুক্তি পাবে সলমান খানের বহু প্রতীক্ষিত অ্যাকশন চলচ্চিত্র ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’। যেটি ২০২০ সালের ভারত-চিনের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ছবিতে অভিনেতা প্রথম সেনার চরিত্রে অভিনয় করছেন। যেটা দেখার জন্যে আর অপেক্ষায় থাকতে পারছেন না ভক্তরা।

ছবিটি ১৭ এপ্রিল ঈদে মুক্তি পাবে। আর এই ছবির সঙ্গে যে ছবিই মুক্তি পাক না কেন, জিত হবে সলমানেরই। সেই কারণেই ভয়ে ওই সময় রিলিজ হতে চলা সব ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। যেখানে বাদ যাচ্ছে না সাই পল্লবী-জুনায়েদ খান অভিনীত ‘মেরে রাহো’-ও। আলিয়া ভাটের ‘স্পাই ইউনিভার্স’ – ও পিছিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্র মতে, ‘কিছুদিন আগেই নির্মাতারা’ মেরে রাহো’-এর মুক্তির তারিখ ২৪ এপ্রিল নির্ধারণ করেছিলেন। কিন্তু ওই সময়ে সলমান খানের ‘দ্য ব্যাটেল অফ গালওয়ান’ মুক্তি পাবে, তাই তীব্র সংঘর্ষের কথা ভেবে ‘মেরে রাহো’-র মুক্তির তারিখ পিছিয়ে জুলাইতে করা হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, জুলাই মাস ‘মেরে রাহো’-এর মতো ছবির জন্য উপযুক্ত সময়। গ্রীষ্মের মরশুমে ছবিটি বক্স অফিসে আরও ভালো পারফর্ম করবে। এছাড়া’ রাজা শিবাজি’ এবং “দ্য ডেভিল ওয়েয়ার্স প্রদা ২’ এর মতো ছবিগুলিকে মে মাসে মুক্তি দেওয়ার কথা ভাবছে নির্মাতারা। ২০১১ সালের কোরিয়ান ছবি ‘ওয়ান ডে’-এর রিমেক ‘মেরে রাহো’, জাপানের সাপ্পোরো স্নো ফেস্টিভ্যালের সময় এই ছবি শুটিং করা হয়েছিল। ছবিটি প্রাথমিকভাবে ২০২৩ সালের জুলাই মাসে ‘এক দিন’ শিরোনামে ঘোষণা করা হয়েছিল এবং ২০২৫ সালের ভালবাসা দিবসে ছবিটির মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরে এর মুক্তির দিনক্ষণ বদলে যায়।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে