মেয়ের বিয়েতে পাশে দুই স্ত্রী, কিন্তু কাকে চুমু দিয়ে বসলেন আমির?

তবে মেয়ের বিয়েতে তিনি প্রাক্তন স্ত্রী কিরণকে যেন চোখে হারাচ্ছিলেন। কারণ ফাঁক বুঝেই তিনি মঞ্চের মধ্যে প্রকাশ্যে কিরনের দিকে এগিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে গালে একটি চুমু দিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এরকম ইউনিক বিয়ে বোধহয় একমাত্র তারকাদের পরিবারেই দেখা যায়। বর স্পোর্টস-শর্ট পরে নাকি বিয়ে করতে আসছেন! বলিউডের তারকাদের বিয়ে মানেই আলাদা করে বর-বউয়ের পোশাক বানানো, যাতে থাকবে একেবারে রাজকীয় ছোঁয়া এটাই যেন গতে বাঁধা হয়ে গিয়েছে। ভক্তদের মনে একেবারে আঁকা হয়ে গিয়েছে ব্যাপারটা। তাঁদের পোশাকটাই তখন চর্চার বিষয় হয়ে যায়, আবার যাদের বিয়ে সামনে থাকে, তাঁরাও অনুপ্রাণিত হয়ে যান। কিন্তু নুপুরের বিয়ের পোশাকে কী কেউ অনুপ্রানিত হলেন? কে নুপুর? এতক্ষণে বধহউ কারুর জানার বাকি নেই, নুপুর কে? যিনি ৩ জানুয়ারি আমির খানের জামাই হলেন। গতকাল হয়ে গেল আমির এবং তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা খানের বিয়ে। এই মুহূর্তে তাঁদের বিয়েই ‘টক অফ দ্য টাউন’। যাদের বিয়ে নিয়ে গত সপ্তাহ থেকেই শুরু হয় মাতামতি। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে তাঁদের প্রাক-বিয়ের সমস্ত ছবি এবং ভিডিও দিয়ে। গতকাল আইনী মতে বিয়ে সারলেন ইরা এবং তার দীর্ঘদিনের সঙ্গী নুপুর শিখরে।

ফিটনেস প্রশিক্ষক হলেন সুপারস্টার আমির খানের জামাই। আগামী ৮ জানুয়ারি জয়পুরে মহারাষ্ট্রীয়ান মতে সামাজিক বিয়ে করবেন ইরা-নুপুর। তবে গতকাল মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছিল ইরার বিয়ের প্রথম ধাপ। আর ইরাকে বিয়ে করতে স্পোর্টস-শার্ট পরে বিয়ের ভ্যেনুতে পৌঁছন। গতকাল সেটাই হয়ে গিয়েছিল ট্রেন্ডিং বিষয়। এমনকি সেই পোশাকেই ইরার সঙ্গে আইনী বিয়ে সারেন নুপুর। আর ইরা বিয়ের পোশাকেই নিজেকে মুড়িয়েছিলেন। এই আনন্দের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান, তার প্রথম স্ত্রী রীনা দত্ত, তার ছেলে জুনায়েদ খান, আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ রাও খানও। এছাড়াও শিল্পপতি মুকেশ আম্বানিও তার পরিবার নিয়ে উপস্থিত ছিলেন বিয়েতে। ইরা তার বিয়েতে উপহার প্রত্যাখ্যান করেন। তাঁদের বিয়ের পর খান পরিবারের সকলেই পাপারাজ্জিদের জন্য পোজ দেন, এবং সেখান থেকে বেশ কিছু ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। একটি ভিডিওতে, আমিরকে আজাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে মেয়ের বিয়েতে তিনি প্রাক্তন স্ত্রী কিরণকে যেন চোখে হারাচ্ছিলেন। কারণ ফাঁক বুঝেই তিনি মঞ্চের মধ্যে প্রকাশ্যে কিরনের দিকে এগিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে গালে একটি চুমু দিয়ে দেন। এরপর তিনি সবার সঙ্গে ছবি তুলতে শুরু করলে কিরণ তখন দল থেকে দূরে চলে যান, কিন্তু আমির তাকে ছবির জন্য তাদের সঙ্গে যোগ দিতে অনুরোধ করেন। অনুষ্ঠানের জন্য, আমির একটি ক্রিম রঙের শেরওয়ানি এবং একটি গোলাপী পাগড়ি বেছে নিয়েছিলেন। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তকে সাদা নীল ও সোনালি পোশাকে দেখা গিয়েছিল, আর কিরণকে সোনালি ও সবুজ রঙের শাড়িতে দেখা গিয়েছিল। গোলাপী এবং নীল রঙের ধুতি প্যান্টের সঙ্গে গভীর কাটা চোলিতে ইরা খানকে অপূর্ব দেখাচ্ছিল। তিনি তার মাথায় একটি রূপালী দোপাট্টাও বেছে নিয়েছিলেন। নুপুর পরে নীল বাঁধাগালা স্যুট পরেছিলেন। জমজমাটি অনুষ্ঠানের পর ৮ জানুয়ারী উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠান হবে ইরা এবং নুপুরের। দম্পতি তাদের পরিবারের সঙ্গে শীঘ্রই উদয়পুরে উড়ে যাবেন বলে খবর

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫