বাগদান হয়ে গেল আমির-কন্যার, ফিল্মি কায়দায় প্রেমিক নূপুরের থেকে আংটি পরলেন ইরা

অন্যান্য লোকদের মতো ইরা যখন দর্শকদের মধ্যে দাঁড়িয়েছিলেন, তখনই নূপুর তাঁর দিকে এগিয়ে গেল এবং তাঁকে চুমু খেয়ে হাঁটু গেড়ে বলে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে বিয়ে করবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে চারিদিকে শুধু সানাইয়ের সুর। এছাড়াও নতুন নতুন প্রেমের পড়ার খবর, অভিনেত্রীদের মা হওয়ার খবর সবটাই বলিউডকে একেবারে আনন্দের চাদরে মুড়িয়ে রেখেছে। এবার প্রকাশ্যে এল আরও এক বলিউডের স্বনামধন্য জুটির বাগদানের কথা। হ্যাঁ, তিনি প্রেমে পড়েছিলেন অনেকদিন আগেই। এবার তাঁর প্রেম পরিণতির পথে আর এক ধাপ এগোল। বাগদান হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান ও তাঁর প্রেমিক নূপুর শিখারের। ইরা ও নূপুরের বাগদানের খবরে স্বাভাবিকভাবেই খুশি তাঁদের অনুরাগীরা।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে দুজনেই একটি পোস্ট করে নিজেদের জীবনের শুরু হতে চলা নতুন জীবনের কথা জানান একটি ভিডিওর মাধ্যমে। ঘোষণা করেন, অবশেষে দীর্ঘ দুই বছরের বেশি ডেটিং করার পর খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে চলেছেন। ভিডিওতে দেখা গিয়েছে, সাম্প্রতিক ইরা খান নূপুরের সাইক্লিং ইভেন্টে অংশ নিয়েছিলেন। সেখানেই নূপুর ইরাকে একেবারে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব করেন৷ আর প্রেমিকের থেকে এই সারপ্রাইজ পেয়ে ইরা স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ হয়ে যান। অন্যান্য লোকদের মতো ইরা যখন দর্শকদের মধ্যে দাঁড়িয়েছিলেন, তখনই নূপুর তাঁর দিকে এগিয়ে গেল এবং তাঁকে চুমু খেয়ে হাঁটু গেড়ে বলে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে বিয়ে করবে? আর খুশিতে ডগমগ ইরা তৎক্ষণাৎ উত্তরে বললেন, “হ্যাঁ।” আর তাঁদের চারপাশে যারা দাঁড়িয়ে ছিলেন, সবাই উল্লাস ও করতালি মাধ্যমে ইরা-নূপুরকে অভিনন্দন জানালেন।

পোস্টটি শেয়ার করে তাঁরা লিখেছেন, “পপি: সে হ্যাঁ বলেছে (হার্টস এবং লাল হার্টের ইমোজি সহ হাসিমুখ) ইরা: হেহে (হাসি মুখ, মুখের ইমোজিতে হাত দিয়ে মুখ) আমি হ্যাঁ বলেছি।” পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে, রোহমান শাল মন্তব্য করেছেন, “আপনাদের দুজনকে অভিনন্দন, নুপুর-শিখারে।” ফাতিমা সানা শেখ বলেন, “এটি আমার দেখা সবচেয়ে মিষ্টি জিনিস। উফফ।” রিয়া চক্রবর্তী মন্তব্য করেছেন, “আপনাদের অভিনন্দন।” হ্যাজেল কিচ বলেছেন, “ওয়াআআআআআআ টিচ আর টিচ নয়! অভিনন্দন তোমাকে!” কৃষ্ণা শ্রফ বলে একজন লিখেছেন, “এটি সবচেয়ে সুন্দর জিনিস! অভিনন্দন, শিশু কন্যা।” হুমা কুরেশির মন্তব্যে লেখা হয়েছে, “ওমজি!! অভিনন্দন তোমাদের দুজনকেই।”

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

ইরা এবং নুপুর দুই বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছে পরস্পরের সঙ্গে। তাঁরা প্রতি মুহূর্তে একে অপরের সঙ্গে তাঁদের জীবনের নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন। দ্বিতীয় ভালোবাসা বার্ষিকীতে, ইরা নূপুরের জন্য একটি নোট সহ বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আসলে দুই বছর হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আমরা নতুন।” ইরার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে নূপুর বলেছেন, “আমিও তোমাকে ভালোবাসি।”

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র