চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাগদান হয়ে গেল আমির কন্যা ইরার, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ইমরান খান

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই আন্তর্জাতিক ইভেন্টে একেবারে প্রকাশ্যে প্রেমিকার হাতে আংটি পরিয়ে বাগদান সেরেছেন নূপুর। তখনই ইরার সঙ্গে তাঁর সম্পর্কের খুব শীঘ্রই পরিণতির কথা জানিয়েছিলেন নূপুর। অবশেষে শুভদিন আসতে চলেছে। হয়ে গেল আজ বাগদান পর্ব। বলিউডে চারিদিকেই শুধু বিয়ের সানাই। শুক্রবার হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের একমাত্র কন্যা ইরা খানের বাগদানের অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সমন্বয়ে মুম্বইতেই বসেছিল ইরার এনগেজমেন্টের আসর। বাগদত্তা নূপুর শিখরের হাত ধরে লাল সুইটহার্ট গাউনে নিজেকে মুড়িয়ে মিডিয়ার সামনে হাজির হয়েছিলেন ইরা। এছাড়া ইরার সঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন, আমির খানের ভাতিজা ইমরান খান এবং চাচাতো ভাই মনসুর খান, আমিরের প্রাক্তন স্ত্রী, কিরণ রাও, রীনা দত্তও।

এদিন আমির সিলভার ফক্স লুকে ম্যাচিং ধুতির সঙ্গে বেইজ কুর্তা পরে দারুণ হ্যান্ডসাম লুকে হাজির হয়েছিলেন। তবে ইরার অনুষ্ঠান উপলক্ষ্যে বহুদিন পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেতা ইমরান খান, যিনি অভিনয় থেকে বহুদিন হল বিদায় নিয়েছেন। তাই ইমরানের বিরল উপস্থিতি পাপরিজ্জিদেল ক্যামেরার বেশি আকর্ষণীয় ছিল। নীল ব্লেজার, এবং বেইজ ট্রাউজারে ব্যপক হ্যান্ডসাম দেখাচ্ছিল ইমরানকে। ইরা খান আমিরের প্রাক্তন স্ত্রী তথা চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তের কন্যা৷ তাঁদের একটি পুত্রও আছে, যার নাম জুনায়েদ খান। ইরা দুই বছর ধরে নূপুরের সঙ্গে ডেটিং করছেন।

তিনি তাঁর ফিটনেস প্রশিক্ষক ছিলেন। সেপ্টেম্বরে, নূপুর একটি অ্যাথলেটিক ইভেন্টে হাঁটু গেড়ে ইরাকে সর্ব সমক্ষে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন। তখনই প্রস্তাবে হ্যাঁ বলেন ইরা। এছাড়া প্রায়শই দেখা যায় বিভিন্ন জায়গায় যেতে দেখা যায় আমির-ইরাকে। একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাঁদের৷ খুব শীঘ্রই ইরা সারিকা প্রযোজিত ইউরিপিডিস মেডিয়া থেকে গৃহীত একটি ছবির মাধ্যমে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন৷ যাতে অভিনয় করছেন, হ্যাজেল কিচ।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ