মারাঠি স্টাইলে সেজে সৎ মেয়ের ‘হলদি’-তে পৌঁছলেন আমিরের প্রাক্তন কিরণ

জানা গিয়েছে, মুসলিম নয়, মহারাষ্ট্রীয়ান রীতিতে বিয়ে হবে ইরা খানের। তাঁর বিয়ের প্রস্তুতি এবং উদযাপন পুরোদমে চলছে, এবং আমির এবং রীনা উভয়েরই ঘর আলোয় সজ্জিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরুতেই খান পরিবারে বিয়ের সানাই। সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বিয়ে আগামিকাল। গতবছর থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। আমির খানের ফিটনেস প্রশিক্ষক নুপূর শিখরকেই মন দিয়েছেন ইরা খান। এত বড় সুপারস্টারের মেয়ে হয়েও কেরিয়ার গড়ার লক্ষে অভিনয়কে বাছেন নি ইরা। মাঝে মধ্যেই মানসিক শান্তি কীভাবে পাওয়া যাবে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে পরামর্শ দেন ইরা খান। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা।

রীনা দত্তের সঙ্গে অভিনেতার বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের সঙ্গে সমস্ত যোগাযোগ বজায় রেখেছিলেন নায়ক। এমনকী নুপূর শিখরের সঙ্গে ইরার প্রেমের একটি বড় ভূমিকা রয়েছে আমির খানের। এতে মেয়ের প্রেমে বাবা আমির খানও খুব খুশি। ইরার বিয়ে এবং রিসেপশনের হোস্ট করছেন আমির নিজে। কিছু মাস মায়ের সেবার জন্যে মুম্বাই থেকে চেন্নাই আস্তানা গেড়েছিলেন আমির। তবে দিন কয়েক আগে মুম্বই ফিরেছেন অভিনেতা। প্রথম স্ত্রী রীনা দত্তের বাড়িতে দেখা মিলেছিল অভিনেতার। ইরার প্রাক বিয়ের একাধিক অনুষ্ঠানে দেখা মিলেছে আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এরও। সৎ মেয়ের বিয়েতে নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন কিরণ রাও। জানা গিয়েছে, মুসলিম নয়, মহারাষ্ট্রীয়ান রীতিতে বিয়ে হবে ইরা খানের। তাঁর বিয়ের প্রস্তুতি এবং উদযাপন পুরোদমে চলছে, এবং আমির এবং রীনা উভয়েরই ঘর আলোয় সজ্জিত হয়েছে। আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও ইরার ‘হলদি’ অনুষ্ঠানে নুপুর শিখরের বাড়িতে দেখা গিয়েছিল।

প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা ইরা খানের সঙ্গে ‘হলদি’ উদযাপনের জন্য তাঁর বিয়ের আগেই বরের বাড়িতে পৌঁছেছেন। তিনি একটি বেগুনি বর্ণের শাড়ি মারাঠি স্টাইলে পরেছিলেন এবং একটি ফুল দিয়ে তার চুলের স্টাইলও করেছিলেন। ইরা খান এবং নুপুর শিখর মুম্বইতেই তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন। ইরা এবং নূপুর তাদের অন্তরঙ্গ বিয়ের পরে মুম্বাইতে একটি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন । তারকাবহুল রিসেপশনে বলিউডের কে কে উপস্থিত থাকবেন ta জানা যায়নি। বিয়ের সংবর্ধনা ১০ জানুয়ারির পরে অনুষ্ঠিত হতে পারে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার