প্রতিষ্ঠানের বিরুদ্ধে গেলেই সে দেশদ্রোহী নয়, জবাব অপর্ণার

বিএসএফ-এর সীমানা বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অপর্ণা সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিএসএফ-এর সীমানা বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অপর্ণা সেন। যার পাল্টা ‘দেশদ্রোহী’ তকমা জুটেছে অভিনেত্রীর কাছে। অপর্ণার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবুও নিজের বক্তব্যে অনড় এই বর্ষীয়াণ অভিনেত্রী। তিনি রবিবার স্পষ্ট জানিয়েছেন সরকারে যেই থাক মানুষের স্বার্থে তিনি আওয়াজ তুলবেনই। অপর্ণা সেন জানিয়েছেন, ‘প্রতিষ্ঠান বিরোধী হওয়া মানেই দেশদ্রোহী হওয়া নয়। আমি তো কংগ্রেসের সময়েও সমালোচনা করেছি। যখন যে সরকার থাকবে, তখন সেই সরকারের সমালোচনা করলেই এটা শুনতে হবে। আমি জাতীয়তাবাদী নই। আমি মানবতাবাদে বিশ্বাসী। আমি একজন দেশপ্রেমী। রবীন্দ্রনাথও জাতীয়তাবাদে বিশ্বাস করতেন না।’

বিএসএফ-এর ১৫ থেকে ৫০ কিলোমিটার সীমানা বৃদ্ধি নিয়ে রাজ্যের শাসকদলের সুরেই তোপ দাগেন অপর্ণা সেন। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কেন্দ্রের এই সিদ্ধান্তের পাল্টা দেন জনপ্রিয় পরিচালক-অভিনেত্রী। আর তাঁর এই মন্তব্য ঠিকমতো ‘হজম’ করতে পারেনি রাজ্য বিজেপির নেতারা। তাই অপর্ণা সেনকে পাল্টা দিয়ে দিলীপ ঘোষ জানান, ‘ওঁরা চিরদিন দেশদ্রোহী। দেশের পক্ষে যা কিছু, ওঁনারা তার বিরোধিতা করেন। এখন দেশের মন বদলেছে। ওঁনারা তা বুঝতে পারছেন না।’ আক্রমণ শানিয়েছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি টুইটারে লিখেছিলেন, ‘যাঁরা বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ান না, তাঁরা বুদ্ধিজীবী নন, সন্ত্রাসজীবী। যাঁরা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করেন সেই বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে আপনারা আঙুল তুলছেন? করোনা থেকে আমফান, কোথায় ছিলেন আপনারা? আপনাদের জন্য বাংলার মানুষ লজ্জিত।’

যদিও বরাবরেই মতই সেই সব মন্তব্যকে পাত্তা না দিয়ে নিজের মেজাজেই পাল্টা দিলেন অপর্ণা সেন।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং