স্কুলের অনুষ্ঠানে ‘সীতা’র চরিত্রে অমিতাভ নাতনি আরাধ্যা, ‘রাম’ কে হলেন জানেন?

ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের প্রোগ্রামে রামায়ণের সীতার চরিত্রে অভিনয় করেছেন ছোট্ট আরাধ্যা, এবং আমির-কিরণের ছেলে আজাদকে রামের চরিত্রে পারফর্ম করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাঁর বাবা বলিউডের জনপ্রিয় অভিনেতা, যাঁর দাদু মেগাস্টার, যাঁর দিদা সাংসদ আবার অভিনেত্রীও যার মা প্রাক্তন বিশ্বসুন্দরী আবার অভিনেত্রীও, সে অভিনয় জানবে না তো, আর কে জানবে! রক্তেই লেখা রয়েছে অভিনয়। হ্যাঁ, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের কথাই বলছি! এমনিতে তো রূপে মায়ের ডুপ্লিকেট আরাধ্যা, মাত্র ১৪ বছর বয়স, তাতেই যেন বলিউডের পাকাপোক্ত নায়িকা। সর্বদা মায়ের সঙ্গেই প্রকাশ্যে দেখা যায় তাঁকে। বলিউডের বচ্চন পরিবারের সংস্কার বইছে তাঁর রক্তে। তেমনি এই বয়সে অভিনয় শিল্পও ভাল রপ্ত করেছেন আরাধ্যা।

মুম্বইয়ের আম্বানিদের স্কুলে পড়েন তিনি। শুধু তিনি নন, সেই স্কুলে শাহরুখ-গৌরী ছোট পুত্র, আমিরের ছোট পুত্র সকলেই পড়াশোনা করেন। এবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অমিতাভ নাতনি আরাধ্যা এবং আমিরের ছোট পুত্রের একসঙ্গে পারফর্ম করার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি অনেক পুরোনো। কারণ ভিডিওতে আমির পুত্র এবং আরাধ্যাকে খুবই ছোট্ট দেখাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের প্রোগ্রামে রামায়ণের সীতার চরিত্রে অভিনয় করেছেন ছোট্ট আরাধ্যা, এবং আমির-কিরণের ছেলে আজাদকে রামের চরিত্রে পারফর্ম করছেন। দশেরার সময় তাঁদের স্কুলে রামায়ণ নাটকটি মঞ্চস্থ হয়েছিল। এবং সেখানে সীতা এবং রামের ভূমিকায় আজাদ এবং আরাধ্যার অভিনয় দেখে মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

ওইটুকু বয়সেই তাঁদের অভিনয় দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। নেটিজেনরা তাঁদের দুজনকেই কিউট বলে সম্মানিত করেছেন। তবে এটাই প্রথম নয়, আরাধ্যার অভিনয় দক্ষতার সঙ্গে প্রায় সবাই পরিচিত। প্রতি বছর স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় আরাধ্যা এবং আজাদকে। আর নাতনির অভিনয় দেখতে স্কুলে পৌঁছন অমিতাভ বচ্চনও। গত বছর ডিসেম্বরে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মেগাস্টারকে। নাতনির অভিনয় দেখে গর্বিত হয়ে গিয়েছিলেন অমিতাভ এবং মেয়ের সমস্ত ভিডিও ক্যামেরাবন্দী করতেও ভোলেন না ঐশ্বর্য।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের