ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দু’দশক পেরিয়ে গিয়েছে। তবু ‘কাজরা রে’ বাজলেই নাচের তালে পা মেলাতে ইচ্ছে করে। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অউর বাবলি’-র এই গান শুধু জনপ্রিয়ই হয়নি, বলিউডের অন্যতম স্মরণীয় নাচের গান হিসাবেও জায়গা করে নিয়েছে। অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অমিতাভ বচ্চনের একসঙ্গে উপস্থিতি গানটিকে দিয়েছিল অন্য মাত্রা। এ বার সেই জনপ্রিয় গানটির দ্বিতীয় সংস্করণ নিয়ে মুখ খুললেন অভিষেক।

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাতকারে ‘কাজরা রে’-র শুটিংয়ের স্মৃতিচারণ করেন অভিষেক। অভিনেতার কথায়, ওই গানের শুটিংয়ের মতো এতটা আনন্দ তিনি আর কোনও গানের ক্ষেত্রে পাননি। তার কাছে গোটা শুটিংটাই যেন একটি চমক ছিল। অভিষেক জানান, তাঁর জন্মদিনের কাছাকাছি সময়েই গানটির শুটিং চলছিল। ফলে সেটেই জন্মদিন উদ্‌যাপন করেছিলেন গোটা দল। পরিচালক শাদ আলি নাকি প্রথমে শুধু গানটি বাজিয়ে দিয়েছিলেন। তার পর প্রায় চার ঘণ্টা ধরে সকলে নেচেছিলেন। সেই স্বতঃস্ফূর্ত আনন্দের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে পরে গানটির দৃশ্যে ব্যবহার করেছিলেন পরিচালক।

আরও পড়ুন: চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

অভিষেকের কথায়, ‘কাজরা রে’ আজ ‘কাল্ট’ গানের মর্যাদা পেয়েছে। এখনও গানটি শুনলে তাঁর পুরনো দিনের নানা স্মৃতি মনে পড়ে। তবে ‘কাজরা রে 2.0’ করার সুযোগ এলে? অভিষেকের উত্তর, তিনি এক কথায় রাজি। তবে তার জন্য আগে রাজি করাতে হবে ঐশ্বর্য এবং অমিতাভকে। তাঁর এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে নতুন জল্পনা ফের কি একই ফ্রেমে দেখা যাবে বচ্চন পরিবারের এই তিন তারকাকে?

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য