Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঐশ্বর্যের সঙ্গে নিত্যদিন অশান্তি, অথচ স্ত্রীর প্রাক্তনকে দেখামাত্রই জড়িয়ে ধরলেন অভিষেক

যেখানে, অমিতাভ বচ্চন এবং অভিষেকের সঙ্গে এসেছিলেন শাহরুখ খান, সালমান খান প্রমুখ। এদিন আনন্দকে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই বলিউডের বচ্চন পরিবারকে নিয়ে চর্চার শেষ নেই! দিন কয়েক আগেই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। তবে মেয়ের স্কুলের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখে গুঞ্জন কিছুটা মওকুব হয়। আপাততঃ দুজনের সংসারের কোনও প্রকার ঝামেলা চলছে না, সেটা কনফার্ম। আসলে আলোচনা তুঙ্গে উঠেছিল ঐশ্বর্যর ৫০ তম জন্মদিনকে ঘিরে, যেদিন অভিষেক বচ্চন তাঁর সঙ্গে ছিলেন না। বরং অভিনেত্রী সেদিন মায়ের সঙ্গেই কাটিয়েছেন। এত জল্পনা-কল্পনার মাঝে আজ সকাল সকাল অভিষেকের একটি ভিডিও ফের আলোচনায় আনল জুনিয়র বচ্চনকে। স্ত্রীর প্রাক্তনকে দেখেই জড়িয়ে ধরলেন অভিষেক। সলমান খান- ঐশ্বর্যর প্রেম এখনও বলিউডের টক অফ দ্য টাউন। বিয়ের আগে দীর্ঘদিন সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু সলমানের কুৎসিত আচরণের জন্যে সম্পর্ক থেকে সরে আসেন ঐশ্বর্য। এবার সলমানকে দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরলেন অভিষেক। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ফিভার। গতকাল প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০ তম জন্মদিনের জমকালো পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউডের একাধিক তারকারা।

যেখানে, অমিতাভ বচ্চন এবং অভিষেকের সঙ্গে এসেছিলেন শাহরুখ খান, সালমান খান প্রমুখ। এদিন আনন্দকে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আনন্দ পণ্ডিতের তারকা খচিত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান, শাহরুখ খান এবং কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটি পাপারাজ্জি অ্যাকাউন্টের দ্বারা পোস্ট করা একটি হৃদয়গ্রাহী ভিডিওতে দেখা গিয়েছে, ‘কিক’ অভিনেতাকে মঞ্চে বিগ বি এবং অভিষেককে উষ্ণ আলিঙ্গন করছেন। একই সঙ্গে, অভিষেককেও ফিল্ম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে আলিঙ্গন করে অভিবাদন জানাতে দেখা যায়, অন্য একটি ভিডিওতে, তারকাদের আনন্দ পণ্ডিতের জন্মদিন উদযাপন উপলক্ষে আতশবাজি উপভোগ করতে দেখা যায়।

প্রযোজক আনন্দ পণ্ডিত ‘চেহেরে’, ‘দ্য বিগ বুল’, ‘থ্যাঙ্ক গড’ এবং ‘টোটাল ধামাল’-এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত। কাজল, হৃতিক রোশন, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, নিল নিতিন মুকেশ এবং ইন্ডাস্ট্রির আরও অনেকে সহ তারকাদের উপস্থিতির পরে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁর দুর্দান্ত জন্মদিনের উদযাপনটি দুর্দান্ত হয়ে ওঠে। এদিকে সলমন ও ঐশ্বর্যা— এক সময় বলিপাড়ার বহুল চর্চিত জুটি ছিলেন। ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে কাজ করার সময় সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। কিন্তু পরে শোনা যায়, সম্পর্কে থাকাকালীন ঐশ্বর্যাকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্থা করতেন সলমন। সেই ঘটনা সে সময় নাড়িয়ে দিয়েছিল গোটা বিনোদন জগৎকে। এরপরই ২০০৪ সালে সেই সম্পর্কে ইতি টানেন ঐশ্বর্যা। ২০০৭ সালে অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দেখতে দেখতে প্রায় ১৬ বছর দাম্পত্য পার করেছেন তাঁরা।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার