স্কুলের প্রথম দিন, বাবার ছবিকে জড়িয়ে মন খারাপ অভিষেক কন্যার

ডিয়ার বাবা, আজ আমার ক্লাস সেভেনের প্রথম দিন। তোমার অনেক আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছ আমি জানি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবাকে হারিয়েছে মাত্র কয়েকদিন আগেই। কিন্তু জীবনের মূল স্রোতে যে সময়ের সঙ্গে সঙ্গে ফিরতে হবেই। আর সেভাবেই দুঃস্বপ্ন কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টায় রয়েছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবার, অর্থাৎ স্ত্রী ও কন্যা। অভিষেকের চোখের মণি ছিল তার মেয়ে সাইনা ওরফে ডল। জীবনে নতুন কিছু শুরু করার আগে প্রতিটি মেয়ের কাছেই তার বাবার ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। ছোট্ট সাইনাও তার ব্যাতিক্রম নয়। নতুন ক্লাসে ওঠার পর প্রথম দিন স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে জড়িয়ে ধরেছে সে। কারণ সব কিছুই আগের মত আছে। শুধু বাবা সঙ্গে নেই। কিন্তু প্রয়াত অভিনেতার পরিবার মনে প্রাণে বিশ্বাস করে যে তিনি তাঁদের মধ্যেই বেঁচে আছেন। এদিন বাবা ও মেয়ের এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করে অভিনেতার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। 

 

অভিষেক কন্যা সাইনা দক্ষিণ কলকাতার এক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। মাত্র ১২ বছর বয়সে বাবাকে হারিয়ে শোকবিহ্বল সাইনার এখন একমাত্র লক্ষ্য বাবার স্বপ্নপূরণ করা। বাবা-মেয়ের এমন ছবি ফেসবুকে শেয়ার করে মেয়ের মনের কথা ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন ” ডিয়ার বাবা, আজ আমার ক্লাস সেভেনের প্রথম দিন। তোমার অনেক আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছ আমি জানি। ইতি, তোমার ডল।” উল্লেখ্য বাবার দেখানো পথেই আগামী দিনে হাঁটতে চায় বছর বারোর সাইনা। বাবা অভিষেকের মতই সে অভিনয়কে পেশা হিসাবে বেছে নিতে চায়। যদিও এখনও পর্যন্ত তার কাছে এমন কোনও সুযোগ আসেনি। 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন