অভিনয়কে বিদায়, মহাকুম্ভে ডুব দিয়ে ‘সাধ্বী’ হলেন ঈশিকা তানেজা

অভিনয় ছেড়ে মহাকুম্ভে সনাতনী শিষ্যা হলেন ঈশিকা তানেজা, নিলেন গুরু দীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে রক্তস্নাত মহাকুম্ভ নিয়ে যেমন রাজ্য রাজনীতি তোলপাড়, অন্যদিকে ২০২৫-এর মহাকুম্ভে বহু তারকাদের প্রবেশ নিয়েও চর্চা তুঙ্গে। ২৫ বছর পর দেশে ফিরে মহাকুম্ভে সন্ন্যাস নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। তেমনি মহাকুম্ভে মালা বেচতে গিয়ে খুলেছে ভাগ্য, সম্প্রতি বলিউড ছবিতে সাইন করে হৈচৈ ফেলে দিয়েছিলেন ভাইরাল গার্ল মোনালিসা। সুতরাং প্রতিনিয়ত সংবাদের শিরোনাম দখল করছে মহাকুম্ভ। এবার আলোচনায় এল বলিউডের আরেক অভিনেত্রীর নাম, তিনি হলেন সুন্দরী সাধ্বী ঈশিকা তানেজা। তিনিও শোবিজ জগত ছেড়ে মহাকুম্ভে দীক্ষা নিয়েছেন। তবে কে এই ঈশিকা?

এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছেন সুন্দরী সাধ্বী ঈশিকা তানেজা। দিল্লির বাসিন্দা ঈশিকা তানেজা লন্ডন থেকে পড়াশোনা করেছেন। মিস ওয়ার্ল্ড ট্যুরিজম হয়েছেন। মিস ইন্ডিয়ার খেতাবও জিতেছেন তিনি। সম্প্রতি রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী ঈশিকা তানেজা গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়ে আধ্যাত্মিক পথ গ্রহণ করেছেন। মহাকুম্ভের এখন শ্রী লক্ষ্মী ঈশিকা। পাশাপাশি সনাতন প্রচারেও ব্যস্ত তিনি। জানা গিয়েছে, ঈশিকা তানেজা দ্বারকা-শারদা পীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতীর কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছেন।

তবে তিনি স্বল্প কেরিয়ারেই কেন অভিনয় ছাড়লেন, সম্প্রতি অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে নিজেই জানালেন একথা। তিনি জানিয়েছেন, ‘নাম, খ্যাতির পরেও, মনে হচ্ছিল আমার জীবন অসম্পূর্ণ। জীবনে সুখ-শান্তির পাশাপাশি বাস্তব জীবনকেও সুন্দর করে তোলা গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মেয়ের ধর্ম রক্ষা এবং প্রচারের জন্য এগিয়ে আসা উচিত। তবে’ আমি সাধ্বী নই, আমি একজন গর্বিত সনাতনী।’ আমি সেবার চেতনায় আবদ্ধ। মহাকুম্ভে ঐশ্বরিক শক্তি রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য শঙ্করাচার্যজির কাছ থেকে গুরুদীক্ষা পাওয়া। তবে আমার যাত্রাটা খুবই ভাসমান ছিল। আমি এর জন্যে গিনেস বুক পুরস্কার পেয়েছি। মিস ওয়ার্ল্ড ট্যুরিজম পেয়েছি। আমি টি-সিরিজের জন্য অনেক অ্যালবাম করেছি। আমার মতে, মহিলারা সনাতনের সেবা করার জন্য সৃষ্টি।”

এর পর কি অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি আর শোবিজ জগতে ফিরবেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যাত্রা অনেক আগে শুরু হয়েছিল। আমি আর্ট অফ লিভিং-এরও অংশ ছিলাম। তবে আমি আর কখনও অতীতে ফিরে যাব না।’ হ্যাঁ, যদি আমি চলচ্চিত্র প্রযোজনার সুযোগ পাই, তাহলে অবশ্যই করব, কিন্তু তাতেও আমি সনাতনের প্রচার চালিয়ে যাব। এছাড়াও আমার কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমার মনে হয় না আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিগ বস-এ ডাকলে আমি আর যাব না।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের