চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁচমাসের প্রেমের পর আজ চারহাত এক হবে সুদীপ-অনিন্দিতার

নিজস্ব প্রতিনিধিঃ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই গাঁটছড়া বাঁধছেন তাঁরা। দীর্ঘদিনের পরিচয়ের পর পাঁচ মাসের প্রেম, এবার বিয়ে করতে চলেছেন তাঁরা। বুধবার ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে আইনি বিয়ে সারবেন অনিন্দিতা-সুদীপ। অন্যদিকে এদিনই মুক্তি পাবে সুদীপ অভিনীত ওটিটি সিরিজ ‘মুক্তি’। আর এই বিশেষ দিনেই মনের মানুষের সঙ্গে চারহাত এক হতে চলেছে তাঁদের। আজ থেকে খাতায় কলমে তাঁরা দম্পতি হতে চলেছেন।

এতদিন পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রে বিভিন্ন ধারাবাহিকে সুদীপের অভিনয় দেখেছেন দর্শক। এখন ওটিটিতেও সে বেশ পরিচিত মুখ। চুটিয়ে কাজ করছেন। অন্যদিকে অনিন্দিতা সম্প্রতি কাজ শেষ করেছেন ‘দেশের মাটি’ সিরিয়ালে। বর্তমানে ‘ধূলোকণা’ সিরিয়ালে তাঁর অভিনয় দেখতে পাচ্ছেন দর্শক। নিতান্ত ছিমছামভাবে বিয়ের পর্ব মিটিয়ে মাত্র একদিনের ছুটি কাটিয়েই কাজে ফিরবেন নবদম্পতি। তারপর হাতে বেশ কিছুটা সময় নিয়ে আগামী মাসে পাহাড়ে মধুচন্দ্রিমায় যাওয়ার প্ল্যান করছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ