চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুবিন গর্গের শোকে পাথর অসম, এমন পরিস্থিতিতে কামাখ্যায় পুজো দিতে যাচ্ছেন ভাস্বর

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুজোর মতো না হলেও অসমে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় দুর্গাপুজো। কিন্তু এ বছর দুর্গাপুজোর আগেই অঘটন ঘটে গিয়েছে অসমে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন অসমের ভূমিপুত্র জুবিন গর্গ। স্বাভাবিক ভাবেই অসমের মুখ ভার। পুজো নিয়ে তেমন উচ্ছ্বাস নেই অসমীয়াদের। গায়কের শেষকৃত্যে সামিল হতে রাস্তায় নামে গোটা অসম। চোখের জলে প্রিয় প্রিন্সকে বিদায় দিয়েছেন অসমবাসী।

যাই হোক, দুর্গাপুজো আসলেও এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি রাজ্যবাসী। তার মধ্যেই বাড়ির পুজো ফেলে অসম ছুটছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। আসলে অভিনেতার বাঁকুড়ার বাড়িতে নিষ্ঠাভরে পুজো হলেও তিনি পুজোর সময় কলকাতায় থাকেন না। ঘুরতে যান। এ বছরও তাঁর ইস্ট সিকিম যাওয়ার কথা রয়েছে। কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেওয়ারও কথা রয়েছে। তাই এবার বাঁকুড়া থাকছেন না অভিনেতা। অভিনেতার বাড়ির পুজোর এ বছর ৮১ বছর। বাবাকে নিয়ে প্রতি বছর সেখানে উপস্থিত থাকেন অভিনেতা। কিন্তু এ বছর তিনি বিমানে করে অসম যাচ্ছেন। অনেক দিন বেড়াতে যাননি, তাই পুজোর ছুটিতেই অসম যাওয়ার প্ল্যান করেছেন তিনি।

পাশাপাশি, মেঘালয়ের চেরাপুঞ্জি-সহ সমস্ত জায়গা ঘুরে দেখবেন। এরপরে কামাখ্যায় যাবেন। অন্যান্যবারের মতো এ বছরও বাবার সঙ্গেই ঘুরতে যাচ্ছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, অসম এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। ওখানে প্রত্যেক ঘরে যেন সন্তান হারানোর শোক! এই অবস্থায় এ বছর কি সেখানে কতটা দেবীর আরাধনা হবে, তাঁর জানা নেই। তাই যত ক্ষণ না সেখানে পৌঁছোচ্ছেন, কিছুই বলতে পারবেন না। প্রতি বছর নিয়ম করে ধুতি, পাজামা-পাঞ্জাবি পরেন। তবে এ বছর পোশাকে মোড়া থাকবেন এবং তবে ওখানে গিয়ে নিরামিষ খাবারই খাবেন।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ