জানেন কী, ‘শোলে’-র জয় চরিত্রে প্রথম পছন্দ ছিলেন না অমিতাভ, কীভাবে পেলেন রোল?

সম্প্রতি বিষয়টি জানিয়েছেন ছবিতে বীরুর ভূমিকায় অভিনয় করা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর কথায়, ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত 'শোলে' ছবিতে জয় চরিত্রের জন্য তিনিই মেগাস্টার অমিতাভ বচ্চনের নাম সুপারিশ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বর্ণালী বলিউডের একটি আইকনিক চলচ্চিত্র ‘শোলে’। বলা চলে, মেগাস্টার অমিতাভ বচ্চনের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল এই ছবিটি। ১৯৭৫ সালে রিলিজ হলেও ছবিটিকে বর্তমান প্রজন্মও ভালমতো গ্রহণ করেছেন। কারণ বলিউডকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়ার অন্যতম হাতিয়ার ছিল এই ছবিটি। ছবিতে অমিতাভের পাশাপাশি আরও অভিনয় করেছিলেন আমজাদ খান, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া প্রদা, সঞ্জীব কুমার। যাঁদের মধ্যে মাত্র ৪ জনই এখন বেঁচে রয়েছেন। গত ৫ দশক ধরে দর্শকদের মন টানছে এই ছবি। ছবিটি দর্শকদের মনে দারুণ ছাপ ফেলেছিল। ছবির অনেক স্মরণীয় দৃশ্য এখনও প্রশংসাযোগ্য। যা এখনও আধুনিক মারপ্যাঁচে গড়া সিনেমাগুলিকেও পিছনে ফেলে দিতে পারে। কিন্তু জানেন কী, ‘শোলে’-র জয় চরিত্রের জন্য অমিতাভ প্রথম পছন্দ ছিলেন না?

সম্প্রতি বিষয়টি জানিয়েছেন ছবিতে বীরুর ভূমিকায় অভিনয় করা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর কথায়, ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’ ছবিতে জয় চরিত্রের জন্য তিনিই মেগাস্টার অমিতাভ বচ্চনের নাম সুপারিশ করেছিলেন। কারণ জয়ের ভূমিকায় প্রথম অভিনয়ের কথা ছিল শত্রুঘ্ন সিনহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ধর্মেন্দ্র এই বিষয়ে বলেছেন যে, ‘হ্যাঁ, আমি অমিতাভকে শোলের জন্যে সুপারিশ করেছিলাম। আমি বলি নি যে, আমিই তাকে এই ভূমিকায় সুপারিশ করেছিলাম। সে (অমিতাভ) আমার সঙ্গে দেখা করতে আসত, সে আমার পাশে বসত। আমি রমেশ সিপ্পিজিকে বলেছিলাম যে এটি একটি নতুন ছেলে, তার কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে সে খুব ভাল কাজ করবে। অমিতাভের নিজেকে ভালোবাসার সৌন্দর্য, আমার পছন্দ হয়েছিল। এরপর আমিই বলেছিলাম তাঁকে ছবিতে নিতে। এরপর সবটাই ইতিহাস।’

‘শোলে’ ছবিটি এখনও হিন্দি সিনেমার সেরা ছবিগুলির মধ্যে একটি। এর প্রতিটি চরিত্র চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এর সঙ্গে সঙ্গে ছবিটি অনেক সাফল্যও অর্জন করেছিল। ছবিটি বক্স অফিসেও প্রচুর অর্থ উপার্জন করেছিল। মাত্র ৩ কোটি বাজেটে নির্মিত শোলে সেই সময়ে বক্স অফিসে ৩৫ কোটি টাকা আয় করেছিল। কাজের ফ্রন্টের কথা বলতে গেলে, অভিনেতা ধর্মেন্দ্রকে শেষবার শহীদ কাপুর এবং কৃতি শ্যাননের ছবি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ তে দেখা গিয়েছিল। এখন তাকে শীঘ্রই ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে। যেখানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ প্রধান ভূমিকায় থাকবেন।

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভেঙে ফেলল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী