এই মুহূর্তে

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির সঙ্গে দেখা করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিলে শাহরুখ খান। সঙ্গে এসেছিল আব্রাম খান। কিন্তু কলকাতায় মেসির দর্শন সুখকর হল না কিং খানের। মেসিকে দেখার জন্যে গতকাল থেকেই উত্তাল ছিল শহর কলকাতা। মেসি বিমানবন্দর থেকে যে যে পথ দিয়ে হায়াতে ঢুকেছেন সে সব জায়গায় ভক্তদের উন্মাদনা দেখার মতো ছিল। আতশবাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছেন। ফুটবল রাজপুত্রকে এক পলক দেখার জন্যে রাতভর অপেক্ষায় ছিল ভক্তরা।হাজার হাজার টাকায় টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকেছিলেন। কিন্তু ভক্তরা কাছ থেকে আইকনের দেখা পাননি। মেসি ফুটবলেও পা লাগাননি। এরপরেই মাঠ থেকে বেরিয়ে যান মেসি। আর টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন ভক্তরা। ভাঙচুর করতে শুরু করেন সল্টলেক যুবভারতী স্টেডিয়াম। এসব দেখেই নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন মেসি। তাঁর জন্যে যে সব অনুষ্ঠানের কথা ছিল, সেটাও আর হয়নি। মেসির বেরিয়ে যাওয়ার পরে শাহরুখ খানও কলকাতা ছাড়েন। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর থেকে মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। বিশৃঙ্খলা রুখতে ডাহা ফেল করেন বিধাননগর পুলিশ। এই ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই ঘটনার জন্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এদিকে মেসির আগামী সফর হায়দরাবাদ। এরপর আগামিকাল (১৪ ডিসেম্বর) মুম্বই যাবেন তিনি। সেখানেও তাঁকে ঘিরে নানা রকম আয়োজন করা হয়েছে। সেখানে করিনা কাপুরের দেখা করার কথা রয়েছে মেসির সঙ্গে। পাশাপাশি টাইগার শ্রফ, জন আব্রাহামের সঙ্গে র‍্যাম্পে হাঁটার কথা রয়েছে ফুটবলের রাজপুত্রের। রবিবার মুম্বইয়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।যেখানে আরও থাকতে পারেন সচিন তেন্ডুলকর, ধোনি, রোহিত শর্মারা। তবে আর কারা কারা এই দিন উপস্থিত থাকবেন, এখনও তা স্পষ্ট নয়। কিন্তু মেসির সঙ্গে ভালমতো সাক্ষাত হয়নি শাহরুখের। অথচ মেসির সঙ্গে দেখা করতে আসার কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ। যুবভারতী ক্রীড়াঙ্গনেও আসার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু, শনিবার মেসির সঙ্গে সাক্ষাৎ হলেও মাঠে আর আসা হয়নি শাহরুখ।

অনুরাগীরা দুই কিং কে এক ফ্রেমে দেখার জন্যে অপেক্ষা করছিলেন। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হয়নি কারও। হোটেলে মেসির সঙ্গে পুত্র আব্রামকে নিয়ে ছবি তুলেছেন শাহরুখ। তারপরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। মেসিকে দেখতে না পেয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তার আগে অবশ্য অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে মেসির। পাশাপাশি কলকাতায় মেসির সঙ্গে ছবি তুলেছেন, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস-সহ আরও কয়েকজন। তবে কড়া নিরাপত্তায় মুড়ে যুবভারতীর মাটিতে পা রাখেন মেসি, তাঁকে ঘিরে ধরেছিলেন প্রায় ৭০-৮০ জন। কিন্তু অভিযোগ, গ্যালারি থেকে অপেক্ষারত দর্শক মেসিকে ভালভাবে দেখতেই পাননি। চড়া দামে টিকিট কেটেও পছন্দের তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এই ঘটনায় বিজপি্র বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

অস্কারে কেন ব্রাত্য মহিলা পরিচালকরা? আকাদেমি কর্তৃপক্ষকে তুলোধনা নাতালি পোর্টম্যানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত ওড়িয়া সুরকার অভিজিৎ মজুমদার

বিচ্ছেদ ভুলে মেয়েকে ৫০ লাখের কুপার গাড়ি উপহার দিলেন মাহি, কী প্রতিক্রিয়া জানালেন জয়?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ