২৫ বছর পর পর্দায় একসঙ্গে চিরঞ্জিত-প্রসেনজিৎ, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

সময় কেটেছে ২৫ বছর। এখন প্রতিযোগিতা ভুলে শুধুই বন্ধুত্ব। দীর্ঘদিন পর পর্দায় ফের একসঙ্গে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় কেটেছে ২৫ বছর। এখন প্রতিযোগিতা ভুলে শুধুই বন্ধুত্ব। দীর্ঘদিন পর পর্দায় ফের একসঙ্গে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চিরঞ্জিত চক্রবর্তী। তবে এখানে চিরঞ্জিত গোয়েন্দা ‘কাকাবাবু’ ওরফে প্রসেনজিতের ঊর্ধ্বতন অফিসার। চন্দ্রাশিস রায়ের ‘বিজয়গড়ের হীরে’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন দুই কিংবদন্তি। ২০২৫-এ চিরঞ্জিত অভিনীত একাধিক ছবি, সিরিজ মুক্তি পেয়েছে। তালিকায় ‘ধূমকেতু’, ‘হাঁটি হাঁটি পা পা’ থেকে রয়েছে ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ ওয়েব সিরিজ। আর অভিনেতা কে দীর্ঘদিন পরে পর্দায় পেয়ে খুশি তাঁর ঘনিষ্ঠজনরাও।

এদিকে ২০২৬-এর শুরু থেকেই অভিনয়ে সক্রিয় বারাসতের বিধায়ক-অভিনেতা। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘বিজয়গড়ের হীরে’। এছাড়াও রয়েছে তাঁর সিরিজ ‘নিকষ ছায়া ২’। ‘বিজয়গড়ের হীরে’ ছবিতে দীর্ঘদিন প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে চলেছেন চিরঞ্জিত। ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে চিরঞ্জিত জানিয়েছেন, কাকাবাবুকে রহস্যের কিনারা করতে ডেকে আনবেন তিনিই। টুকরো টুকরো ভাবে ছড়িয়ে থাকবূন। পর্দায় অনেক দিন পরে প্রসেনজিতের সঙ্গে। তাঁদের দুজনের বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য থাকবে। প্রসেনজিতের সঙ্গে তাঁর প্রায় দুই যুগ পরে দেখা। তবে এবার কোনও প্রতিযোগিতা নেই। শুধুই বন্ধুত্ব।

শুটিং শুরুর আগে মুম্বই গিয়েছিলেন তিনি। সেখানে বুম্বা ওরফে প্রসেনজিতের বাড়িতে ছিলেন তিনি। তাঁর সঙ্গে শুটিং মানেই পুরোনো দিনগুলিকে তাজা করা। তবে এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতি তেও সক্রিয় তিনি। এ বছর বিধানসভা নির্বাচন। বারাসত কেন্দ্রের তিন বারের বিজয়ী বিধায়ক তিনি। কিন্তু এ বছর আর ভোটে লড়বেন না বলেই জানিয়েছেন চিরঞ্জিত।

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের