খানিকটা স্বস্তি, বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা

সুস্থ হতে নাকি প্রায় আড়াই মাসের মত সময় লাগবে তাঁর। ফিজিও থেরাপির দ্বারা অবস্থার উন্নতি হবে ধীরে ধীরে। অস্ত্রোপচারের পর পায়ে বসেছে দুটি প্লেট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রিয়াঙ্কা সরকার। আগেই জানা গিয়েছিল যে ছেলে সহজের জন্মদিনে তাকে ছেড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ইচ্ছা একেবারেই নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। তাই বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন প্রিয়াঙ্কা। অবশেষে বাড়ি ফিরলেন তিনি। এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকবেন তিনি। স্বাভাবিকভাবেই এখুনি শুটিং ফ্লোরে ফিরতে পারবেন না অভিনেত্রী। সুস্থ হতে নাকি প্রায় আড়াই মাসের মত সময় লাগবে তাঁর। ফিজিও থেরাপির দ্বারা তাঁর অবস্থার উন্নতি হবে ধীরে ধীরে। 

গত শুক্রবার রাজারহাটে ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং চলাকালীন কর্ডন ভেঙে  ঢুকে পড়ে একটি বাইক। আর তাতেই এক বড় দুর্ঘটনার মুখে পড়েন প্রিয়াঙ্কা এবং অভিনেতা অর্জুন চক্রবর্তী। অভিনেতার আঘাত তুলনায় কম হলেও প্রিয়াঙ্কার অবস্থা ওই মুহূর্তে ছিল আশঙ্কাজনক। তৎপরতার সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর বসেছে দুপায়েই দুটি প্লেট। আপাতত বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সুস্থ আছেন এখন আগের থেকে অনেকটাই। মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ। 

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা