মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজনীতি-বিনোদন দুনিয়া মিলে মিশে একাকার। কেননা যেকোনও রাজ্যের নির্বাচনের আগে মিটিং মিছিলে দেখা যায় তারকাদের। কখনও তাঁরা পার্টির পতাকা ধরে রাখেন, আবার কখনও দলীয় নেতৃত্বের হয়ে কথা বলেন, আবার কখনও প্রচারে সামিল হন। তাতেই গুঞ্জন ওঠে পরবর্তী নির্বাচনের মুখ হতে পারেন সেই সকল তারকারা। বাংলা তারকাদের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই রাজ্যের শাসকদল তৃণমূলে যোগ দিয়েছেন বহু টলিউড তারকা। সরকারি মিটিং মিছিল তো আছেই, কখনও সখনও সরকারি অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের। সেই তালিকায় নয়া সংযুক্ত টলিউড অভিনেত্রী মধুবনী গোস্বামী এবং অভিনেতা রাজা গোস্বামী।

প্রায়শই তাদের তৃণমূলের মিছিল এবং সরকারি অনুষ্ঠানগুলিতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতেও দেখা যায়। তাহলে কী আগামী বছর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারকা দম্পতি? হ্যাঁ, এখন সেই গুঞ্জনই উঠছে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় রাজা-মধুবনী। তবে ছেলে কেশবের জন্মের পর অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন মধুবনী। যদিও বাড়িতে নানারকম ব্যবসা করেন তিনি। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন আলোচনা। ২০২৬ সালের নির্বাচনে রাজনীতির ময়দানে দেখা যেতে পারে রাজা কিংবা মধুবনী কোনও একজনকে। সত্যি কি তাই? বর্তমানে রাজা অভিনয় করছেন স্টার জলসার ‘চিরসখা’তে। অবশ্য মধুবনীও মাঝে কয়েক দিনের জন্য ‘চিরসখা’র গল্পে দেখা দিয়েছিলেন। কিন্তু আবারও ক্যামেরার আড়ালে তিনি। তাতেই দুইয়ে দুইয়ে চার করেছে ভক্তরা। কেউ কেউ ধরেই নিয়েছেন, এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী। নয়তো ক্যামেরা থেকে পুরোপুরি আড়ালে চলে গেলেন কেন তিনি? কিন্তু এই জল্পনায় সায় দিলেন না রাজা।

অভিনেতা জানিয়েছেন, তাঁরা শিল্পী। সুতরাং এই ভাবনা পুরোপুরি ভুল। প্রথম ধারাবাহিকের পর থেকেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। উনি শিল্প এবং শিল্পী, উভয়কেই সম্মান করেন। সেই কারণেই মাননীয়ার ডাকে মাঝে মধ্যে অনুষ্ঠানে যাওয়া হয়। কোনও ভাবেই তাদের রাজনীতিতে যোগ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই। আপাতত রাজা ব্যস্ত চিরসখা নিয়েই। যেখানে তিনি কমলিনীর ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন। যে চরিত্র নিয়ে আলোচনাও হয়েছে অনেক। কেননা এককালে একটি সিরিয়ালে কমলিনী তথা অপরাজিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন রাজা। আর এখন তাঁরা মা-ছেলের ভূমিকা পালন করছেন। সেই নিয়েই ইন্টারনেটে ব্যাপক ট্রোলিং হয়েছিল। অন্যদিকে মধুবনী আপাতত ছেলে, সংসার এবং ব্যবসা নিয়েই ব্যস্ত।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত