চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপেক্ষা শেষ, চারহাত এক হল সুদীপ-অনিন্দিতার

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় টুকরো ছবির দেখা মিলত কয়েকদিন ধরেই তাঁদের। দেখেই বোঝা যেত যে ভালবাসার সম্পর্কে বাঁধা পড়েছেন অনিন্দিতা ও সুদীপ। অবশেষে সেই পাঁচ মাসের প্রেমের সম্পর্কে সিলমোহর পড়ল বুধবার ২৬ জানুয়ারি। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলিপাড়ার চেনা অভিনেতা অভিনেত্রী সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরী। 

কিন্তু কেন এমন দিনকেই বিয়ের জন্য বেছে নিলেন তাঁরা জানেন কী? জাতীয় ছুটির দিন বিয়ে করলে কোনওদিন বিবাহবার্ষিকী পালনে সমস্যা হবে না। থাকবে না কাজের কোনও তাড়াহুড়ো। আর তাই জমিয়ে আগামী দিনে বিয়ের বিশেষ দিনটিকে উপভোগ করার ক্ষেত্রে যাতে কোনও বাধা না আসে তাই এমন অভিনব পরিকল্পনা সুদীপ-অনিন্দিতার । তবে এই আইডিয়া প্রথমে তাঁদের মাথায় আসেনি। বরং তা তাঁদের বলেছেন অনিন্দিতার সহকর্মী মানালি মনীষা দে। মানালি নিজেও ১৫ অগাস্ট ছুটির দিনে বিয়ে করেছেন। তাঁরও এমন বুদ্ধিই নাকি মাথায় খেলেছিল আর তাই শেয়ার করেছিলেন বন্ধু সহকর্মী অনিন্দিতার সঙ্গে। ব্যাস যেই ভাবা সেই কাজ। জাতীয় ছুটির দিনকেই বিয়ের জন্য বেছে নিলেন তাই অনিন্দিতা-সুদীপ। তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মানালি নিজের ইন্সটা হ্যান্ডেলে। 

View this post on Instagram

A post shared by Manali Manisha Dey (@manali_manisha)

এদিন ৫৫ জন অতিথির উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন তাঁরা। হল আংটি বদল, মালাবদল ও সিঁদুরদানের মত নিয়ম।  বিয়ে শেষে বিকেল বেলাতেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অনিন্দিতা। এদিন তাঁদের বিয়ের মেনুতে ছিল সাবেকি বাঙালি খাবার। ছিল ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চিকেন, মটন, চাটনি, বেকড রসগোল্লা, আইসক্রিমের মত নানা পদ।   

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ