ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস, মারাত্মক হয়রানির শিকার অভিনেত্রী আদা শর্মা

এবার শোনা গেল, আদার ফোনের কনট্যাক্ট লিস্ট অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে, একই কারণে অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড বলুন বা দেশ, একটাই ট্রেন্ডিং নাম আদা শর্মা। ‘দ্য কেরালা স্টোরি’-সুবাদে তাঁর নাম এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। ছবিটির মুক্তির আগে থেকেই রাজনৈতিক মহলে বিতর্কে বিতর্কে জেরবার। এমনকী পশ্চিমবঙ্গেও ছবিটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। যদিও কিছুদিন আগেই বিরোধী গোষ্ঠীর আবেদন প্রত্যাখ্যান করে নেয় সুপ্রিমকোর্ট। কথায় আছে, যত বাধা তত সফলতা। হ্যাঁ, সব বিতর্কের বাধা পেরিয়ে বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই দেশে ২০০ কোটির ব্যবসা ছাড়িয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। বিদেশেও দাপটের সঙ্গে চলছে ছবি। আর এই বিতর্কিত ছবির সুবাদে কেরিয়ারে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছেন আদা শর্মা। তবে অনেক দুর্ঘটনার মধ্যেও পড়েছেন অভিনেত্রী। মৃত্যু হুমকিও এসেছে।

এবার শোনা গেল, আদার ফোনের কনট্যাক্ট লিস্ট অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে, একই কারণে অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। ‘ঝামুন্ডা বোল্টে’ নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিনেত্রীর যোগাযোগের বিবরণ ফাঁস করে দিয়েছেন এবং আদাহের নতুন যোগাযোগের নম্বরও ফাঁস করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বিতর্কিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে, তবে পোস্টগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

আদা শর্মার ভক্তরা মুম্বাই সাইবার সেলকে ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আদাকে পরবর্তীতে, ‘দ্য গেম অফ গিরগিট’-এ শ্রেয়াস তালপাড়ে-এর সঙ্গে দেখা যাবে, সেখানে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। ফিল্মটি বিতর্কিত ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে, আদা একটি বিবৃতিতে বলেছিলেন, “আমি ‘কমান্ডো’-এ এর আগে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি এবং ভাবনা রেড্ডির ভূমিকাও খুব জনপ্রিয় হয়েছিল৷”

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম