বৈশালীর মৃত্যুর জন্য প্রতিবেশী রাহুল নাভলানিকে দায়ী করলেন অভিনেত্রীর মা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ অভিনেত্রী বৈশালী টক্কররের(Baishali Takkar) অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার সরাসরি প্রতিবেশী রাহুল নাভলানি ও তাঁর স্ত্রী দিশাকে কাঠগড়ায় তুললেন অভিনেত্রীর মা অনু কউর টক্কর। তাঁর দাবি দীর্ঘ দিন ধরেই নাকি রাহুল বৈশালীকে উত্যক্ত করতেন। বৈশালীর সুইসাইড নোটেও রাহুল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিনেত্রীকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে। অনু কউর টক্কর মেয়ের আত্মহত্যার জন্য রাহুলকেই দায়ী করে তার শাস্তির দাবি জানিয়েছেন।

অনু কউর টক্কর অভিযোগ করেছেন এর আগেও বৈশালীর একাধিকবার বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু প্রতিবারই রাহুল তাঁর বিয়ে ভেঙ্গে দেয়। এমনকি রাহুল তাঁর মেয়ের নামে বিভিন্ন মিথ্যে গুজব রটাতো বলেও অভিযোগ করেছেন মৃত্ অভিনেত্রীর মা। তাঁর দাবি, বিয়ে ঠিক হতেই মেয়ের ‘আপত্তিকর’ ছবি ও ভিডিয়ো হবু পাত্রকে পাঠিয়ে দিয়েছিল রাহুল। বৈশালীর সুইসাইড নোটেও একই অভিযোগ রয়েছে। তিনি লিখে গিয়েছেন, “রাহুল আমায় শারীরিক এবং মানসিক ভাবে শেষ করেছে। শেষে ও বলেছিল, আমায় কিছুতেই বিয়ে করতে দেবে না। আর ঠিক তা-ই করল”।

সুইসাইড নোটে বৈশালী আরও লিখে গিয়েছেন, “রাহুলের স্ত্রী দিশা সব জানে। কিন্তু সবার সামনে আমার নামে বাজে কথা বলে ও। পরিবারকে বাঁচাতে চায়, আর কিছুই না। রাহুল সেটারই সুবিধে নিয়েছে। ও জানত, আমি কিছুই করতে পারব না, তাই আমার জীবনটা তছনছ করে দিল। আমি কিছু করতে পারলাম না, কিন্তু আইন আর ভগবান হয়তো ওদের শাস্তি দেবে”। অবিলম্বে রাহুলের শাস্তির দাবি জানিয়েছেন মৃত অভিনেত্রীর মাও। তবে ইন্দোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত রাহুল এখনও ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য পেশায় ব্যবসায়ী প্রতিবেশি রাহুলের সঙ্গে অতিতে সম্পর্কে জড়িয়েছিলেন বৈশালী। অভিনেত্রীর পরিবারও সে কথা জানত। কিন্তু পরবর্তীকালে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই যখনই বৈশালীর অন্য কোথাও বিয়ে ঠিক হয়, রাহুল তাতে ব্যাগরা দিতে শুরু করেন । নিজের সুইসাইড নোটেও একের পর এক বিয়ে ভাঙার পিছনে রাহুলকেই দায়ী করে গিয়েছেন অভিনেত্রী। তবে বৈশালীর মৃত্যুর পর থেকেই পলাতক ওই রাহুল। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের