ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

দীপিকার শরীর খুব একটা ভালো নেই। হাসপাতালে তাঁর অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যা করতে প্রায় অর্ধেক দিন সময় লেগে গিয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অসুস্থতার উড়ো খবরে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে তাঁর ভক্তরা। ৭৫ তম কান ফিল্ম ফ্যাস্টিভ্যাল থেকে ফেরার পরেই তিনি ‘প্রোজেক্ট কে’ এর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর এই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথমবার দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং দীপিকাকে একসঙ্গে দেখতে চলেছেন। সেই সময়ে গুজব ছড়িয়ে ছিল যে, হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’ এর শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন নায়িকা। চটজলদি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রচুর তাঁর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। কিন্তু পরে জানা যায়, আদেউ অভিনেত্রীর কিছুই হয় নি। তবে এবার আর উড়ো খবর নয়, সত্যি সত্যি অসুস্থ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Ei Times সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, দীপিকা পাড়ুকোনকে সোমবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী তাঁর শারীরিক অস্বস্তির কথা জানানোর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে নায়িকাকে ভর্তি রাখা হয় নি। তবে খবর বলছে, দীপিকার শরীর খুব একটা ভালো নেই। হাসপাতালে তাঁর অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যা করতে প্রায় অর্ধেক দিন সময় লেগে গিয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রী বেশ গ্রহণযোগ্য পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে অবিলম্বে তাঁকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিনেত্রীর টিমের পাওয়া খবর অনুযায়ী, দীপিকা এখন ভালো আছেন।

মাত্র কয়েক মাস আগেই দীপিকাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই শোনা গিয়েছিল, অভিনেত্রী হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই খবর সত্যি কিনা তার কোনো প্রমাণ নেই। কিছুদিন আগেই মুম্বইয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং তাঁর স্বামী অভিনেতা রনবীর সিং। এমনকি 119 কোটি টাকা মূল্যের আবাসনে প্রবেশ করার বিভিন্ন ছবি ভক্তদের উদ্দেশ্যে শেয়ারও করেছিলেন তারকা দম্পতি। যেখানে তাঁদের গৃহ প্রবেশের নানা ছবিও উঠে এসেছিল।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত