মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কী সিদ্ধান্ত নিলেন ক্যানসারের আক্রান্ত হিনা

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্যানসারের আক্রান্ত হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী হিনা খান। আপাতত চিকিৎসা চলছে। এবার চিকিৎসার কারণে মাথার চুল ঝরে পড়তে শুরু করেছে তাঁর। প্রথম কেমো নেওয়ার পরে ক্যামেরার সামনেই সাধের লম্বা চুল কেটে ফেলেছিলেন অভিনেত্রী। এবার নিজে হাতেই মাথা মুড়িয়ে ফেললেন তিনি।বৃহস্পতিবার (১ লা আগস্ট) রাতে নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিনা।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বালিসে ভর্তি মুঠো মুঠো চুল। চুল ঝরে পড়ে একাকার কান্ড। তাই মানসিক যন্ত্রণা কমাতে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের ছোট চুল এবার কামিয়ে নিলেন নিজ হাতে। গোছা গোছা চুল উঠে যাওয়ার নিয়ে প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এই বিষয়ে হিনা নিজেই জানিয়েছেন, ‘এটা সত্যিই খুব কষ্টদায়ক। তিনি আর এই বিষণ্ণতার মধ্যে দিয়ে যেতে চান না। তাই তাঁর হাতে যতটুকু করণীয় তিনি তা করবেন।’ তিনি আরও বলেন, ‘এই যন্ত্রণা মানসিকভাবে সুস্থ থাকতে দেবে না। তাই মানসিক যন্ত্রণা কমাতে চুল সব ধরে যাওয়ার আগে নিজেই কেটে ফেলুন সব চুল।’

নিজেকে এবং অন্যকে অনুপ্রেরণা জোগাতে তিনি জানান, ‘আপনি সব সময় সুন্দর। সেটা কোনও ভাবেই বদলে যাবে না। আর আগামীতে আপনি আরও সুন্দর হয়ে উঠবেন। তাই নিজের নতুন রূপকে গ্রহণ করুন। নিজের নতুন রুপকে ভালবাসুন।’

সহজভাবে হাসিমুখে এই সত্য মেনে নিয়েছেন তিনি। এই বার্তা দিয়ে এবং ঈশ্বরকে স্মরণ করে চুল কেটে ফেলন তিনি। অভিনেত্রী জানান, ‘ন্যাড়া মাথাতেও তিনি একই রকম আত্মবিশ্বাসী থাকবেন। একই ভাবে তিনি এই চেহারায় সন্তুষ্ট। কখনও কাজের জন্য হয়তো পরচুলা পরতে হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনি ন্যাড়া মাথাতেই প্রকাশ্যে আসতে দ্বিধাবোধ করবেন না।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের