শুটিং ফ্লোরে চা না পেয়ে ক্ষোভে ফুঁসলেন অভিনেত্রী রুকমা রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণার ছোঁয়া লাগল কি এবার রুকমার গায়ে? এই নিয়ে টলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। কিছুদিন আগেই মাতঙ্গীর শুটিং ফ্লোরে তৃণা সাহা আর সোহিনী সরকারের মুখোমুখি দ্বন্দের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে সিরিজ থেকে সরে গিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শুটিং ফ্লোরে অভব্য আচারণ করেছেন। এমনভাবে চিৎকার করেছেন, তাতে রীতিমতো বীতশ্রদ্ধ অনেকেই। যদিও তৃণার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি। এবার এই ঘটনার মাঝে আরেক টেলি অভিনেত্রী বিতর্কে জড়ালেন। তিনি হলেন রুকমা রায়। শুটিং ফ্লোরে চা না পাওয়ায় রেগে আগুন হয়ে যান তিনি। ফ্লোরেই  করে ফেলেন চিৎকার। যদিও সেটি খুব মিষ্টি সুরে চিৎকার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি সান বাংলায়  রূপসাগরে মনের মানুষের সিরিয়ালে অভিনয় করছেন তিনি। চলছে শ্রাবণ মাস। উপোস করে শ্যুটিং ফ্লোরে গেলেন তিনি। এতটাই কাজের চাপ ছিল ছিল যে, এক কাপ চা খাওয়ার সময় পাননি তিনি। সেই সময়ই  ফ্লোরের ভিতর একেবারে কাঁদো কাঁদো সুরে মিষ্টি করে খানিকটা সুর চড়িয়ে বলেন, ‘চা খাইনি আজকে আমি। একটু চা দেবে গো আমায়। দাও না গো’।

রুকমার এই স্টাইল তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।  আধুনিকতার ছোঁয়া থাকলেও, তাঁর মধ্যে যে ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটাতেই খুশি অনুরাগীরা। শ্রাবণ মাসের সোমবারে রিয়েল লাইফে শিবের মাথায় জল ঢালতে না পেরে সাময়িক আক্ষেপ করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটে এসে তাঁর মন ভালো হয়ে যায়। অদ্ভুতভাবে ফ্লোরে এসে দেখেন শিবের মাথায় জল ঢেলে শট শুরু হচ্ছে। এই অনুভূতিটা তাঁর মনে থেকে যাবে।  সেটটা এমনভাবে সাজানো হয় যে দেখে মনে হয় সত্যিই যেন একটা মন্দির। একদম রিয়েলিস্টিক।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর