সোফায় বসে নিশ্চিন্তে টিভি দেখছিলেন, আচমকাই ‘ব্রেন স্ট্রোক’-এ আক্রান্ত সায়ন্তনী

ঘটনার দিন কোনও শারীরিক অসুস্থতা ছিল না তাঁর। একেবারে সুস্থ ছিলেন তিনি। এর মধ্যেই তার ব্রেন স্ট্রোক হয় বং হাসপাতালে ভর্তি করাতে হয়। গতকাল তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে যে তাঁর জীবন ঝড় বইতে চলেছে তা বিন্দুমাত্র ভাবতে পারেননি অভিনেত্রী। এখনও আতঙ্কিত অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিক। সদ্য ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ করেছেন সায়ন্তনী। তাই এখন বাড়িতেই ছুটি কাটাচ্ছেন তিনি। আরাম করছেন। কিন্তু মুহূর্তেই যে, ভয়ানক ঘটনা ঘটে যাবে তাঁর জীবনে, কখনই ভাবতে পারেননি অভিনেত্রী বা তাঁর স্বামী কেউই। আসলে গত বুধবার ঘরে বসে টিভি দেখছিলেন অভিনেত্রী। আচমকাই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। পরীক্ষা করে দেখা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

এই বিষয়ে ইন্দ্রনীল জানিয়েছেন, ঘটনার দিন কোনও শারীরিক অসুস্থতা ছিল না তাঁর। একেবারে সুস্থ ছিলেন তিনি। এর মধ্যেই তার ব্রেন স্ট্রোক হয় বং হাসপাতালে ভর্তি করাতে হয়। গতকাল তিনি ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এখন সম্পূর্ণ সুস্থ। তবে আগামী ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। তবে অভিনেতা ভীতি প্রকাশ করে আরও জানিয়েছেন, ভাগ্যিস ঘটনার দিন অভিনেত্রী বাড়িতে ছিলেন, শুটিংয়ে ছিলেন না। স্টুডিওতে থাকলে বেশি সমস্যায় পড়তেন। তাই ভগবান রক্ষা করেছেন। এদিকে সায়ন্তনী হাসপাতালের পোশাকে একটি ছবি তার ইনস্টাগ্রামে স্টোরিতে ভাগ করে নিয়ে বলেছেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।”

আর ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রী তাঁর স্বামী ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী। মুখে-চোখে অসুস্থতার ছাপ। যাই হোক, আপাতত আগামী কয়েকটা দিন বাড়িতেই থাকবেন অভিনেত্রী। সদ্য শেষ হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’-তে তাঁর কাজ। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রথম অধ্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রথম অধ্যায়ে সায়ন্তনী নায়কের কাকিমার ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে দ্বিতীয় অধ্যায়ে শুধুমাত্র দীপা স্বস্তিকা ছাড়া প্রথম অধ্যায়ের কেউ নেই। এছাড়াও কাহিনীতে অনেক নতুন মুখ যোগ হয়েছে। দীপার পাশাপাশি নায়িকা হয়েছেন তিয়াশাও। বর্তমানে দীপার নাতনির চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ও তিয়াসা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি