প্রতারকের খপ্পরে অভিনেত্রী শাবানা আজমি, পুলিশে অভিযোগ দায়ের

বিজ্ঞপ্তি। আমাদের নজরে এসেছে যে আমাদের কিছু সহকর্মী এবং সহযোগী, মিসেস শাবানা আজমির নামে একটি বার্তা পেয়েছেন। এমনকী আমার নাম ব্যবহার করে তাঁরা একটি অ্যাপ স্টোর খুলেছে, আর সেখান থেকে গ্রাহকদের কেনাকাটা করার জন্যে বার্তা দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। বর্তমানে তিনি করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’-র সাফল্য উপভোগ করছেন। ছবিতে শাবানার সঙ্গে ধর্মেন্দ্রর দুর্দান্ত কেমিস্ট্রি, আকর্ষণীয় চুম্বন সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকরা। এই বয়সে এসেও তাঁদের রোমান্স দেখে খানিকটা লজ্জাবোধ করতে বাধ্য তরুণরা। তাঁকে শেষবার দেখা গিয়েছে, অভিষেক বচ্চন এবং সাইয়ামি খেরি অভিনীত ‘ঘুমার’-এ। সত্তরের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন। তবে সম্পর্কে তিনি কিংবদন্তি গীতিকার-সুরকার জাভেদ আখতারের স্ত্রী ও পরিচালক-গায়ক ফারহান আখতারের মা। যাই হোক, এবার আসি আসল কথায়।

বর্তমানে সেলিব্রিটিদের নানা কারণে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। হ্যাঁ, গতকাল অর্থাৎ ২২ অগস্ট শাবানা আজমি একটি অনাকাঙ্খিত সাইবার ক্রাইমের সম্মুখীন হয়েছেন। আর অভিনেত্রী তাঁর ভক্ত এবং অনুগামীদের সতর্ক করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এসে একটি নোটিশ জারি করেছেন। অভিনেত্রী একজন ব্যক্তি ছদ্মবেশীর শিকার, যিনি তাঁর নাম ব্যবহার করে অসৎ কর্ম করে যাচ্ছেন। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

অভিনেত্রীর কথায়, “বিজ্ঞপ্তি। আমাদের নজরে এসেছে যে আমাদের কিছু সহকর্মী এবং সহযোগী, মিসেস শাবানা আজমির নামে একটি বার্তা পেয়েছেন। এমনকী আমার নাম ব্যবহার করে তাঁরা একটি অ্যাপ স্টোর খুলেছে, আর সেখান থেকে গ্রাহকদের কেনাকাটা করার জন্যে বার্তা দিচ্ছে। আপনার কাছেও যদি শাবানাজির নামে এমন কোনো কল বা বার্তা আসে, তাহলেই একেবারে উত্তর দেবেন না। এটি একটি সাইবার অপরাধ, এবং আমরা পুলিশে অভিযোগ করছি। এখন পর্যন্ত যে দুটি নম্বর থেকে এই বার্তাগুলি এসেছে সেগুলি হল, +66987577041, +998917811675 নম্বরগুলি।” RRKPK-তে ধর্মেন্দ্রর সঙ্গে উল্লেখযোগ্য চুম্বন দৃশ্য সম্পর্কে শাবানা আজমি পিটিআই-কে জানিয়েছিলেন, “যে সমস্ত সর্বাধিক মন্তব্যগুলি আমি পাচ্ছি তা হল, ‘ওহ বাহ, আমরা আপনাকে এই ধরনের ভূমিকায় কল্পনাও করিনি।’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি